সতীনাথ চট্টোরাজOpening the archive doors
Writings Archive
Original Bengali text
River, Rain & Tide

Water, monsoon weather, riverbanks, Matla/Ichhamati, and Bengal landscape.

অপেক্ষা

যখন রাত্রি নামে , যুদ্ধ শেষে ঘরে ফিরে আসি, দেখি প্রবেশদ্বারের ডানদিকে উঠোনের কোণে স্বল্প আলোকে লাজুক আনত ভঙ্গিমায় মাথা হেঁট করে দাড়িয়ে আছে ঝাউ গাছ খানি। যেন সারাদিনের অপেক্ষার অবসান। মনে হয় প্রতিটা জীবনের জন্য অন্তত একটা অপেক্ষা প্রয়োজন। কখনো কখনো মনে হয়, ধন দৌলত সুখ-দুঃখ চাওয়া পাওয়া সবকিছুকে ছাপিয়ে যায় এক অপেক্ষমানতার অভিমানী চাহিদা, যার অনুপস্থিতি জীবনকে অসম্পূর্ণ করে তোলে বলে মনে হয়। সারাদিন কর্মজগতের বিচিত্র জোয়ারের স্রোতে ভাসতে ভাসতে সন্ধ্যা গড়িয়ে মাঝরাতে যখন ভাটা পড়ে , যখন ক্লান্ত জীবন তরী দুয়ারের চৌকাঠে জীবনের রশি বাঁধতে চায় - তখন আশার হৃদয় স্বপ্ন দেখে কোন এক সুদীর্ঘ অপেক্ষার অবসানের। আমি ঘর হতে উঠনের মাঝখানটাতে গিয়ে দাঁড়াই। দেখি অসংখ্য অপেক্ষমান তারায় আকাশ পরিপূর্ণ। দেখি ঘনসবুজ কাঁঠাল পাতায় সঞ্চিত শিশির বিন্দুর উপর চাঁদের আলো - যেন আমার আগমনে কায়াহীন কোন অপার্থিব অস্তিত্বের অপেক্ষার অবসানের আনন্দময় অশ্রুসিক্ত অভিমানের প্রকাশ। সে বিচ্ছুরিত আলোক কনা জীবনে পূর্ণতার আস্বাদন আনে। রাত আরো গভীর হয় । ক্লান্ত চাঁদ হেলে পড়ে আকাশের কোন এক কোণে। মুক্তসম শিশির বিন্দু গুলো পাতার কিনারা হতে মাটিতে ঝরে পড়ার আগের মুহূর্তে শেষবারের মতো ইশারায় কি যেন বোঝাতে চায় । ক্রমশ ঘনীভূত কুয়াশার চাদর হাজার তারকাখচিত অপেক্ষারত অনন্ত আকাশ কে আড়াল করে দেয়। শয়ন কক্ষে ফিরে স্মৃতির পাতা উল্টাতে উল্টাতে কখন ঘুমিয়ে পড়ি। ভোরের বেলা কোন এক সুন্দরের ডাকে ঘুম ভাঙে। দেখি, খুলে রাখা বইটার একটা একটা করে অনেকগুলো পাতা সময়ের হাওয়ার দাপটে বাঁ দিকে এসে জমেছে। বাইরে বেরিয়ে দেখি , উঠোনের কোণে দাঁড়িয়ে থাকা সতেজ ঝাউ গাছটি সোনালি উষ্ণ আলোর প্রসাধনীতে সেজে রয়েছে। দুয়ারের কোলে জোয়ার এসে ঠেকেছে। চৌকাঠে বাঁধা তরী খানি অস্থির , চঞ্চল হয়ে উঠেছে। চৌকাঠ থেকে রশি খুলে বৈঠা টেনে কালের অসীমতায় নিজেকে ভাসিয়ে দিয়ে ভাবি , যদি আরও বেশ কিছু পাতা, খুলে রাখা বইটির দক্ষিণ হস্তে ক্রমাগত ক্ষয়িষ্ণু পুঞ্জিভূত পত্ররাজির অংশে জোড়া দিতে পারতেম ... তবে ঘরের ও বাইরের, কর্মের ও অবসরের অপেক্ষার চক্রবৎ পুনরাবৃত্তি জীবনবোধকে আরো অনেক বেশি সমৃদ্ধ করে তুলতো বৈকি । অলীক কি , সে ভাবনা ?? সতীনাথ চট্টোরাজ বনগাঁ ১০ই কার্তিক ১৪২৪ রাত ২টো ।

Read More of Satinath

Photo caption
River, Rain & Tide
15 May 2020Self-authored post

অপেক্ষা

অপেক্ষা যখন রাত্রি নামে , যুদ্ধ শেষে ঘরে ফিরে আসি, দেখি প্রবেশদ্বারের ডানদিকে উঠোনের কোণে স্বল্প আলোকে লাজুক আনত ভঙ্গিমায় মাথা হেঁট করে দাড়িয়ে আছে ঝাউ গাছ খানি। যেন সারাদিনের অপেক্ষার অবসান। মনে হয় প্রতিটা জীবনের জন্য অন্তত একটা অপেক্ষা...

Nature, River & SeasonsMemory & Childhoodবনগাঁ
Read
Photo caption
River, Rain & Tide
10 January 2019Self-authored post

অপেক্ষা

অপেক্ষা যখন রাত্রি নামে , যুদ্ধ শেষে ঘরে ফিরে আসি, দেখি প্রবেশদ্বারের ডানদিকে উঠোনের কোণে স্বল্প আলোকে লাজুক আনত ভঙ্গিমায় মাথা হেঁট করে দাঁড়িয়ে আছে ঝাউ গাছ খানি। যেন আমায় দেখে সারাদিনের অপেক্ষার অবসান হল। প্রতিটা জীবনের জন্য অন্তত একটা...

Nature, River & SeasonsMemory & Childhoodবনগাঁ
Read
Prose meditation
Devotion & Vedanta
30 September 2024Literary text

নেশা !

সতীনাথ চট্টোরাজ। (১) কার্তিক মাসের কৃষ্ণা একাদশী। ট্রেন থেকে নামলাম। প্রবল বৃষ্টি হচ্ছে। তার সাথে মুহুর্মুহু গগনভেদী বজ্রপাত। নির্জন প্ল্যাটফর্ম। ঘুটঘুটে অন্ধকার। রাত্রি দুটো। বিদ্যুতের আলোয় বেশ কিছুটা দূরে টিকিট ঘরটি ছাড়া মাথাগোঁজার মত আ...

Spirituality, Devotion & VedantaNature, River & Seasonsবাঁকুড়াঢাকা
Read
Prose meditation
Devotion & Vedanta
10 August 2022Literary text

নেশা ! সতীনাথ চট্টোরাজ। (১) কার্তিক মাসের কৃষ্ণা একাদশী। ট্রেন থেকে নামলাম। প্রবল বৃষ্টি হচ্ছে। তার সাথে মুহুর্মুহু গগনভেদী বজ্রপাত...

নেশা ! সতীনাথ চট্টোরাজ। (১) কার্তিক মাসের কৃষ্ণা একাদশী। ট্রেন থেকে নামলাম। প্রবল বৃষ্টি হচ্ছে। তার সাথে মুহুর্মুহু গগনভেদী বজ্রপাত। নির্জন প্ল্যাটফর্ম। ঘুটঘুটে অন্ধকার। রাত্রি দুটো। বিদ্যুতের আলোয় বেশ কিছুটা দূরে টিকিট ঘরটি ছাড়া মাথাগোঁজ...

Spirituality, Devotion & VedantaNature, River & Seasonsবাঁকুড়াঢাকা
Read
Prose meditation
Night, Window & Solitude
unknown exact date from pasted Facebook copyLiterary text

অপার্থিব

জীবনের এক চূড়ান্ত সংকটময় কালের কথা আজ মনে পড়ছে। তখন দিশাহীন আমি - যেন ক্রমাগত হারিয়ে যাচ্ছি গভীর আঁধারে। সেদিনের সেই কুয়াশাঘন , অন্ধকারাচ্ছন্ন জীবন পথে শক্ত করে হাত ধরলেন বাবা। বৃহৎ উঠানটার মাঝে, ইজিচেয়ারে আধশোয়া হয়ে নিষ্পলক আকাশের...

Spirituality, Devotion & VedantaNature, River & Seasons
Read
Photo caption
River, Rain & Tide
2 November 2020Self-authored post

জাতিস্মর।

জাতিস্মর। — গত বছর বর্ষায় একটি টগর ফুলের চারাগাছ লাগিয়ে ছিলেম। আজ দেখি সেই গাছে একটি সতেজ সুগন্ধি ফুল ফুটেছে। নজর পড়তেই সে খিলখিলিয়ে হেসে উঠলো। যেন বহু বছরের আত্মার সম্পর্ক । তবে কি সে জাতিস্মর ?? ছোটবেলার কথা মনে পড়ে গেল। গ্রামের মাটি...

Nature, River & SeasonsMemory & Childhoodহাওড়াজগাছা
Read