সতীনাথ চট্টোরাজOpening the archive doors
Writings Archive
Original Bengali text
Night, Window & Solitude

Darkness, late-night stations, windows, inner weather, and solitary speech.

অপার্থিব

জীবনের এক চূড়ান্ত সংকটময় কালের কথা আজ মনে পড়ছে। তখন দিশাহীন আমি - যেন ক্রমাগত হারিয়ে যাচ্ছি গভীর আঁধারে। সেদিনের সেই কুয়াশাঘন , অন্ধকারাচ্ছন্ন জীবন পথে শক্ত করে হাত ধরলেন বাবা। বৃহৎ উঠানটার মাঝে, ইজিচেয়ারে আধশোয়া হয়ে নিষ্পলক আকাশের দিকে চেয়ে থাকতেন তিনি। প্রতিদিন রাতে। চূড়ান্ত নির্বিকার ও নির্লিপ্ত ভঙ্গিমায়। কয়েক ঘন্টা যেনো আকাশের বুকে হারিয়ে যেতেন তিনি। আমার এই চার দশকঅতিক্রান্ত জীবনের আজও তিনি অপ্রতিরোধ্য নায়ক। এক সীমাহীন দূরত্ব থেকে প্রতি রাতের নিবিড় আলাপচারিতায় যেন এক অকৃত্রিম সখ্যতা গড়ে উঠেছিল তারা ভরা আকাশের সাথে বাবার। তেমনি কোন এক তারাভরা রাতে ক্ষত-বিক্ষত রক্তাক্ত মন নিয়ে চুপ করে ইজি চেয়ারের পিছনে গিয়ে দাঁড়িয়ে ছিলেম আমি। আমার সকল অব্যক্ত যন্ত্রণা কি ভাবে অনুধাবন করেছিলেন তিনি - আজও বুঝিনি। পাশে ডেকে পিঠে হাত রেখে বলেছিলেন, "কোনোদিন আকাশ দেখেছিস? আয় , চুপ করে আমার পাশে বসে আকাশ দেখ্। " সেই যৌবনের প্রারম্ভে, যন্ত্রণার কালো ঘন মেঘ কাটিয়ে প্রথম বাবার হাত ধরে আকাশের বুকে হাঁটতে শিখেছিলেম। বাবা বলেছিলেন, "রাত্রিবেলা তারাভরা আকাশের দিকে একমনে চেয়ে থাকবি। সকল পার্থিব বাঁধন খুলে, মনটাকে ভাসিয়ে দিবি আরো আরো আরো দূরে অনন্ত অসীমতায়। " বাবা আরো বলেছিলেন, "ভোরের বেলা উন্মুক্ত করে দিবি ঘরের ও মনের সকল দরজা জানালা । ভোরের প্রথম স্নিগ্ধ আলো ধুয়ে দেবে সকল মলিনতা , যন্ত্রনা ও অহংকার। ভোরের স্নিগ্ধ বাতাস বয়ে আনবে প্রশান্তির আশ্বাস।" কথাগুলো বলার সময় তার চোখ দুটি নির্লিপ্তভাবে আকাশের বুকেতেই ধরা ছিল , হাত ছিল আমার পিঠে - তা থেকে অনুভূত হচ্ছিল এক স্বর্গীয় স্নেহময় স্পর্শ। মাত্র কয়েকটি কথা মন্ত্রের মতো আমার সমস্ত গ্লানি, সকল ব্যথা , অহংকার ধুয়ে দিল । আস্বাদন করলাম প্রথম মুক্তির স্বাদ। বাবা চলে গেলেন। যেন হাঁটতে হাঁটতে চলে গেলেন। জীবন থেকে মৃত্যুগামী পথ যে এত মসৃন হতে পারে , আমি ভাবতেও পারিনি। যখন এই লেখা লিখছি - তখন ভোরের স্নিগ্ধ আলোক আমার ঘরের ও মনের সকল মলিনতা , দৈনতা , অহংকার মুছিয়ে দিয়ে এঁকে দিচ্ছে পবিত্র আলপনা , সে আলোর প্রতিটি কণাতে মিশে আছে বাবার পরশ-আবেশের নির্মল নিরবিচ্ছিন্ন স্রোতধারা। এখনো আমি প্রতি রাতে আকাশ দেখি - মনে হয় কোন স্তুপিকৃত মেঘের আড়ালে ইজিচেয়ারে নিশ্চিন্ত, নির্লীপ্ত, উদাসীন ভঙ্গিমায় বসে আকাশ দেখতে দেখতে মহাশূন্যের অসীমতায় তারাভরা আকাশে হারিয়ে গেছে বাবা - আমার বাস্তব জীবনের নায়ক। মনে হয়, তোদের হাত ধরে টানতে টানতে বাবার কাছে নিয়ে যায় । বলি , "বাবা, ওরা বর্তমান প্রজন্মের সন্তান-সন্ততি। ওরা অনেক পড়াশুনা করে। ওরা কম্পিউটার জানে। ওরা পৃথিবীর প্রতিটি কোণের প্রতিটি মুহূর্তের সন্ধান রাখে। ওরা অনেক অর্থ উপার্জন করে । দামি গাড়ি চাপে বড় ফ্ল্যাটে থাকে। তবুও ঘন কালো হতাশার মেঘ ওদের গ্রাস করতে আসে, এক অজানা যন্ত্রণায় ওরা ছটফট করে। ওরা যে আকাশ দেখতে জানে না, ওরা যে ভোরের আলোয় ভিজতে জানে না। তুমি ওদের পিঠে হাত রাখো - ওদের হাত ধরে আকাশের বুকে হাঁটতে শিখিয়ে দাও - ওদের ভোরের আলোয় ভিজতে শিখিয়ে দাও। ভোরের আলোয় ধুয়ে যাক ওদের সকল হতাশা - অনন্ত আকাশের অসীমতায় বিলীন হোক ওদের সকল পার্থিব যন্ত্রনা, ওদের সকল অহংকার। শুধু একবার ওদের আকাশের বুকে হাঁটতে শিখিয়ে দাও"। সতীনাথ চট্টোরাজ।

Read More of Satinath

Prose meditation
Devotion & Vedanta
30 September 2024Literary text

নেশা !

সতীনাথ চট্টোরাজ। (১) কার্তিক মাসের কৃষ্ণা একাদশী। ট্রেন থেকে নামলাম। প্রবল বৃষ্টি হচ্ছে। তার সাথে মুহুর্মুহু গগনভেদী বজ্রপাত। নির্জন প্ল্যাটফর্ম। ঘুটঘুটে অন্ধকার। রাত্রি দুটো। বিদ্যুতের আলোয় বেশ কিছুটা দূরে টিকিট ঘরটি ছাড়া মাথাগোঁজার মত আ...

Spirituality, Devotion & VedantaNature, River & Seasonsবাঁকুড়াঢাকা
Read
Prose meditation
Devotion & Vedanta
10 August 2022Literary text

নেশা ! সতীনাথ চট্টোরাজ। (১) কার্তিক মাসের কৃষ্ণা একাদশী। ট্রেন থেকে নামলাম। প্রবল বৃষ্টি হচ্ছে। তার সাথে মুহুর্মুহু গগনভেদী বজ্রপাত...

নেশা ! সতীনাথ চট্টোরাজ। (১) কার্তিক মাসের কৃষ্ণা একাদশী। ট্রেন থেকে নামলাম। প্রবল বৃষ্টি হচ্ছে। তার সাথে মুহুর্মুহু গগনভেদী বজ্রপাত। নির্জন প্ল্যাটফর্ম। ঘুটঘুটে অন্ধকার। রাত্রি দুটো। বিদ্যুতের আলোয় বেশ কিছুটা দূরে টিকিট ঘরটি ছাড়া মাথাগোঁজ...

Spirituality, Devotion & VedantaNature, River & Seasonsবাঁকুড়াঢাকা
Read
Prose meditation
River, Rain & Tide
4 June 2024Literary text

অপেক্ষা

যখন রাত্রি নামে , যুদ্ধ শেষে ঘরে ফিরে আসি, দেখি প্রবেশদ্বারের ডানদিকে উঠোনের কোণে স্বল্প আলোকে লাজুক আনত ভঙ্গিমায় মাথা হেঁট করে দাড়িয়ে আছে ঝাউ গাছ খানি। যেন সারাদিনের অপেক্ষার অবসান। মনে হয় প্রতিটা জীবনের জন্য অন্তত একটা অপেক্ষা প্রয়োজ...

Nature, River & SeasonsMemory & Childhoodবনগাঁ
Read
Prose meditation
Devotion & Vedanta
15 May 2024Literary text

"আশা - নিরাশা"

অভাব বোধ আছে । থাকুক। তবে তা না পাওয়ার জন্য আর কোন ক্ষোভ নেই, রাগ নেই, অভিমান নেই, অনুযোগ নেই । এ বিষয় এখন বোধগম্য হয়েছে যে, ঈশ্বর আমাদের মুক্তি দিতে চাননি, তাই আমাদের মানসিক পরাধীনতার শৃঙ্খলে বেঁধে রাখতেই চেয়েছেন। সেই জন্যই তিনি প্রত্য...

Spirituality, Devotion & VedantaNature, River & Seasonsসুন্দরবন
Read
Prose meditation
Devotion & Vedanta
ভোরের বেলা, জানুয়ারী মাস; user paste showed 9y-era commentsLiterary text

আজ বেশ ঠান্ডা। হিমেল বাতাস বহিতেছে। আমার বাসার শয়নকক্ষের পূর্ব কিনারার জানালার আরশি সাবলীল ভঙ্গিমায় অতিক্রম করিয়া এক অপার্থিব আলোক...

আজ বেশ ঠান্ডা। হিমেল বাতাস বহিতেছে। আমার বাসার শয়নকক্ষের পূর্ব কিনারার জানালার আরশি সাবলীল ভঙ্গিমায় অতিক্রম করিয়া এক অপার্থিব আলোক কিরণ শয্যার উপর ছড়াইয়া পড়িয়াছে । সে যেন ঈশ্বর প্রেরিত এক সোনালী অশ্ব - আমাকে তাহার পিষ্টে বসাইয়া লইয়া এক গণ্ড...

Spirituality, Devotion & VedantaNature, River & Seasonsবনগাঁ
Read
Photo caption
River, Rain & Tide
2 November 2020Self-authored post

জাতিস্মর।

জাতিস্মর। — গত বছর বর্ষায় একটি টগর ফুলের চারাগাছ লাগিয়ে ছিলেম। আজ দেখি সেই গাছে একটি সতেজ সুগন্ধি ফুল ফুটেছে। নজর পড়তেই সে খিলখিলিয়ে হেসে উঠলো। যেন বহু বছরের আত্মার সম্পর্ক । তবে কি সে জাতিস্মর ?? ছোটবেলার কথা মনে পড়ে গেল। গ্রামের মাটি...

Nature, River & SeasonsMemory & Childhoodহাওড়াজগাছা
Read