সতীনাথ চট্টোরাজOpening the archive doors
Writings Archive
Original Bengali text
River, Rain & Tide

Water, monsoon weather, riverbanks, Matla/Ichhamati, and Bengal landscape.

জাতিস্মর।

জাতিস্মর। — গত বছর বর্ষায় একটি টগর ফুলের চারাগাছ লাগিয়ে ছিলেম। আজ দেখি সেই গাছে একটি সতেজ সুগন্ধি ফুল ফুটেছে। নজর পড়তেই সে খিলখিলিয়ে হেসে উঠলো। যেন বহু বছরের আত্মার সম্পর্ক । তবে কি সে জাতিস্মর ?? ছোটবেলার কথা মনে পড়ে গেল। গ্রামের মাটির রাস্তার পাশে প্রাচীর ঘেরা আমাদের বাড়ির সদর দরজা পার হয়ে উঠোনের ঠিক বঁদিকে একটা সতেজ বড়োসড়ো টগর ফুলের গাছ ছিল। অনেক ফুল ফুটত সেই গাছটাতে। বাড়ি থেকে বেরোবার সময় গাছটির উপর নজর পরতেই সে যেন বলে উঠতো , "তাড়াতাড়ি বাড়ি ফিরবি" । সারাটা দিন বাইরে বাইরে কাটিয়ে যখন সদর দরজা পার হয়ে উঠনে পা রাখতেম বাঁদিকের সেই টগর গাছটি যেন বলে উঠতো," এতো দেরী করলি কেন ?" নির্বাক অথচ কি জোড়ালো সে প্রকাশ। কি বাঙ্ময় উপস্থিতি ছিল সেই টগর গাছটির। পার্থিব চাহিদার টানে একদিন , সব বন্ধনকে তুচ্ছ ও উপেক্ষা করে বাড়ি ছাড়লেম। বাস্তবতার প্রতিপক্ষে, লড়াইয়ে লড়াইয়ে ঘোরের মধ্যে কেটে গেল বহু বছর। যুদ্ধে জয়ী হয়ে, একদিন তথাকথিত পার্থিব সফলতার সামগ্রী বোঝাই ঝুড়ি মাথায় নিয়ে, বাড়ি ফেরার কথা মনে হলো। পা বাড়ালেম গ্রামের মেঠো রাস্তার পাশে প্রাচীর ঘেরা আমাদের সেই বাড়ির পথে। গোপন অহংকার, বিক্ষিপ্ত উন্নাসিক দৃষ্টি-নিক্ষেপ সহ অপ্রকাশিত গর্বিত পদক্ষেপে সযত্নে মাটির রাস্তার ধুলো এড়িয়ে সেই পলেস্তারাহীন ইটের দেওয়ালের মাঝখানে বসানো জীর্ণ কাঠের প্রাণবন্ত সদর দরজার সামনে উপস্থিত হলেম। বিবর্ণ সদর দরজার পাল্লা গুলো বেঁকে গেছে। কব্জা গেছে খুলে। সে যেন অভিমানের সুরে বলে উঠলো, "এসেছিস ? ভালো হলো। পরের বরষায় হয়তো আর টিকে থাকতে পারবো না। এই হয়তো শেষ দেখা। " সদর দরজা খুলে উঠোনে পা রেখে বাঁ দিকে তাকিয়েই দেখি, টগর গাছটি শুকিয়ে গেছে। একটিও পাতা অবশিষ্ট নেই। খটখটে শুকনো নিরস গাছের কঙ্কালটি নিশ্চুপ দাঁড়িয়ে আছে। আনন্দ নেই, দুঃখ নেই, যন্ত্রণা নেই, প্রাণহীন, অনুভূতিহীন এক কঙ্কাল। মনে পড়ে গেল শেষবার বাড়ি ছাড়ার সময়ও সে বলেছিল, " তাড়াতাড়ি ঘরে ফিরিস, আমি অপেক্ষায় থাকবো।" ধীর পদক্ষেপে তার সামনে গিয়ে দাঁড়ালেম। দুহাতে তার নিরস ডালপালাগুলো জড়িয়ে ধরলেম। নিজের অজান্তেই হাউ হাউ করে কেঁদে ফেলে চিৎকার করে বললেম "এই দেখ্ , আমি ফিরে এসেছি। কথা ক। একবার কথা ক। ক না - ক না কথা একবার " বুঝলাম সে মৃত । সকল অপেক্ষার নিরসন হয়েছে। উন্মুক্ত সদর দরজা দিয়ে মাটির রাস্তায় চোখ গেল। দেখি - বেশকিছু শিশু দুহাতে কচু পাতায় শিউলি ফুল নিয়ে দৌড়োতে দৌড়োতে, খালি পায়ে, ধুলো উড়িয়ে কোথায় যেন হারিয়ে গেল। সেই উড়ন্ত ধুলিকনার সাথে কোথায় মিলিয়ে গেল আমারও সমস্ত মিথ্যা অহংকার ও মলিন উন্নাসিকতা। যত দ্রুত সম্ভব সব কাজ মিটিয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা হলেম। ছোট্ট টগর গাছটির কাছে পৌঁছতে হবে যে। সে নিশ্চই অপেক্ষা করছে অধীর আগ্রহে। সতীনাথ চট্টোরাজ। জগাছা। হাওড়া। ১১ কার্তিক ১৪২৭

Read More of Satinath

Photo caption
River, Rain & Tide
15 May 2020Self-authored post

অপেক্ষা

অপেক্ষা যখন রাত্রি নামে , যুদ্ধ শেষে ঘরে ফিরে আসি, দেখি প্রবেশদ্বারের ডানদিকে উঠোনের কোণে স্বল্প আলোকে লাজুক আনত ভঙ্গিমায় মাথা হেঁট করে দাড়িয়ে আছে ঝাউ গাছ খানি। যেন সারাদিনের অপেক্ষার অবসান। মনে হয় প্রতিটা জীবনের জন্য অন্তত একটা অপেক্ষা...

Nature, River & SeasonsMemory & Childhoodবনগাঁ
Read
Photo caption
River, Rain & Tide
10 January 2019Self-authored post

অপেক্ষা

অপেক্ষা যখন রাত্রি নামে , যুদ্ধ শেষে ঘরে ফিরে আসি, দেখি প্রবেশদ্বারের ডানদিকে উঠোনের কোণে স্বল্প আলোকে লাজুক আনত ভঙ্গিমায় মাথা হেঁট করে দাঁড়িয়ে আছে ঝাউ গাছ খানি। যেন আমায় দেখে সারাদিনের অপেক্ষার অবসান হল। প্রতিটা জীবনের জন্য অন্তত একটা...

Nature, River & SeasonsMemory & Childhoodবনগাঁ
Read
Prose meditation
Devotion & Vedanta
30 September 2024Literary text

নেশা !

সতীনাথ চট্টোরাজ। (১) কার্তিক মাসের কৃষ্ণা একাদশী। ট্রেন থেকে নামলাম। প্রবল বৃষ্টি হচ্ছে। তার সাথে মুহুর্মুহু গগনভেদী বজ্রপাত। নির্জন প্ল্যাটফর্ম। ঘুটঘুটে অন্ধকার। রাত্রি দুটো। বিদ্যুতের আলোয় বেশ কিছুটা দূরে টিকিট ঘরটি ছাড়া মাথাগোঁজার মত আ...

Spirituality, Devotion & VedantaNature, River & Seasonsবাঁকুড়াঢাকা
Read
Prose meditation
River, Rain & Tide
4 June 2024Literary text

অপেক্ষা

যখন রাত্রি নামে , যুদ্ধ শেষে ঘরে ফিরে আসি, দেখি প্রবেশদ্বারের ডানদিকে উঠোনের কোণে স্বল্প আলোকে লাজুক আনত ভঙ্গিমায় মাথা হেঁট করে দাড়িয়ে আছে ঝাউ গাছ খানি। যেন সারাদিনের অপেক্ষার অবসান। মনে হয় প্রতিটা জীবনের জন্য অন্তত একটা অপেক্ষা প্রয়োজ...

Nature, River & SeasonsMemory & Childhoodবনগাঁ
Read
Prose meditation
Devotion & Vedanta
10 August 2022Literary text

নেশা ! সতীনাথ চট্টোরাজ। (১) কার্তিক মাসের কৃষ্ণা একাদশী। ট্রেন থেকে নামলাম। প্রবল বৃষ্টি হচ্ছে। তার সাথে মুহুর্মুহু গগনভেদী বজ্রপাত...

নেশা ! সতীনাথ চট্টোরাজ। (১) কার্তিক মাসের কৃষ্ণা একাদশী। ট্রেন থেকে নামলাম। প্রবল বৃষ্টি হচ্ছে। তার সাথে মুহুর্মুহু গগনভেদী বজ্রপাত। নির্জন প্ল্যাটফর্ম। ঘুটঘুটে অন্ধকার। রাত্রি দুটো। বিদ্যুতের আলোয় বেশ কিছুটা দূরে টিকিট ঘরটি ছাড়া মাথাগোঁজ...

Spirituality, Devotion & VedantaNature, River & Seasonsবাঁকুড়াঢাকা
Read
Prose meditation
Night, Window & Solitude
unknown exact date from pasted Facebook copyLiterary text

অপার্থিব

জীবনের এক চূড়ান্ত সংকটময় কালের কথা আজ মনে পড়ছে। তখন দিশাহীন আমি - যেন ক্রমাগত হারিয়ে যাচ্ছি গভীর আঁধারে। সেদিনের সেই কুয়াশাঘন , অন্ধকারাচ্ছন্ন জীবন পথে শক্ত করে হাত ধরলেন বাবা। বৃহৎ উঠানটার মাঝে, ইজিচেয়ারে আধশোয়া হয়ে নিষ্পলক আকাশের...

Spirituality, Devotion & VedantaNature, River & Seasons
Read