সতীনাথ চট্টোরাজOpening the archive doors
Writings Archive
Original Bengali text
Devotion & Vedanta

Surrender, God, Guru, Vedantic thought, translation, and spiritual commentary.

"আশা - নিরাশা"

অভাব বোধ আছে । থাকুক। তবে তা না পাওয়ার জন্য আর কোন ক্ষোভ নেই, রাগ নেই, অভিমান নেই, অনুযোগ নেই । এ বিষয় এখন বোধগম্য হয়েছে যে, ঈশ্বর আমাদের মুক্তি দিতে চাননি, তাই আমাদের মানসিক পরাধীনতার শৃঙ্খলে বেঁধে রাখতেই চেয়েছেন। সেই জন্যই তিনি প্রত্যেক মানুষের অন্তরে মানসিক অভাববোধের সৃষ্টি করেছেন আর তার পাশাপাশি সেই অভাববোধ কে চিরকালীন আসন দিয়ে রেখেছেন সর্বজনের অন্তরে। সে আসনকে উপেক্ষা করে সরিয়ে রাখার ক্ষমতা, পরমেশ্বর মানুষকে দেননি। পার্থিব অভাববোধকে মানুষ সহজেই অতিক্রম করে থাকেন, পারেন না মানসিক অভাববোধকে উপেক্ষা করতে। মানসিক অভাববোধ নিঃসৃত দুঃখ ,যন্ত্রণা ,বেদনা , হাহাকারের নিঃশব্দ ক্রন্দনরোল জীবন জুড়ে দাপিয়ে বেড়ায়। সেই অভাববোধ যেমন শুভ্রতম শ্বেত পাথরের রাজপ্রাসাদে অদৃশ্য রাজা হয়ে সদা সর্বদা দৃষ্টির অন্তরালে হৃদয়ের অন্দরে বিরাজ করে, ঠিক তেমনি সেই অভাববোধ ভগ্নপ্রায় কুঠিতেও প্রকাশিত বা অপ্রকাশিত রূপে চিরস্থায়ী রাজত্ব স্থাপন করে। রাজপ্রাসাদের রাজা যেমন নিভৃতে তার প্রজা হয়ে অশ্রু মোচন করেন , ভগ্নপ্রায় কুঠিরের নিঃস্ব সম্বলহীন মানুষটিও ঠিক তেমনই তারই রাজত্বের অধিবাসী হয়ে জীবন তরী বেয়ে বেড়ান। আমিও তার অন্যথায় নই, তুমিও নও, আমরা কেউই তার অন্যথায় হতে পারি না - আসলে হয়তো পারা যায় না। পরম করুণাময় ঈশ্বরের সৃষ্ট, নিশ্চিত পরাজয়ের এ খেলা তোমায় খেলতেই হবে। খেলতে হবে জন্মের প্রারম্ভ থেকে মৃত্যুর অন্তিম মুহূর্ত পর্যন্ত। এর থেকে মুক্তি নেই। তার জন্য নিজেকে সদা সর্বদা প্রস্তুত রাখতে না পারলে , জীবন হয়ে উঠবে দুর্বিসহ যন্ত্রণা ক্লিষ্ট । এ লড়াই আর কারোর সাথে না , স্বয়ং সৃষ্টিকর্তার সাথে - তাই পরাজয় অবশ্যম্ভাবী। ১ জ্যৈষ্ঠ ১৪৩১ সকাল বেলা সুন্দরবন। প:ব:।

Read More of Satinath

Prose meditation
Devotion & Vedanta
30 September 2024Literary text

নেশা !

সতীনাথ চট্টোরাজ। (১) কার্তিক মাসের কৃষ্ণা একাদশী। ট্রেন থেকে নামলাম। প্রবল বৃষ্টি হচ্ছে। তার সাথে মুহুর্মুহু গগনভেদী বজ্রপাত। নির্জন প্ল্যাটফর্ম। ঘুটঘুটে অন্ধকার। রাত্রি দুটো। বিদ্যুতের আলোয় বেশ কিছুটা দূরে টিকিট ঘরটি ছাড়া মাথাগোঁজার মত আ...

Spirituality, Devotion & VedantaNature, River & Seasonsবাঁকুড়াঢাকা
Read
Prose meditation
Devotion & Vedanta
10 August 2022Literary text

নেশা ! সতীনাথ চট্টোরাজ। (১) কার্তিক মাসের কৃষ্ণা একাদশী। ট্রেন থেকে নামলাম। প্রবল বৃষ্টি হচ্ছে। তার সাথে মুহুর্মুহু গগনভেদী বজ্রপাত...

নেশা ! সতীনাথ চট্টোরাজ। (১) কার্তিক মাসের কৃষ্ণা একাদশী। ট্রেন থেকে নামলাম। প্রবল বৃষ্টি হচ্ছে। তার সাথে মুহুর্মুহু গগনভেদী বজ্রপাত। নির্জন প্ল্যাটফর্ম। ঘুটঘুটে অন্ধকার। রাত্রি দুটো। বিদ্যুতের আলোয় বেশ কিছুটা দূরে টিকিট ঘরটি ছাড়া মাথাগোঁজ...

Spirituality, Devotion & VedantaNature, River & Seasonsবাঁকুড়াঢাকা
Read
Prose meditation
Night, Window & Solitude
unknown exact date from pasted Facebook copyLiterary text

অপার্থিব

জীবনের এক চূড়ান্ত সংকটময় কালের কথা আজ মনে পড়ছে। তখন দিশাহীন আমি - যেন ক্রমাগত হারিয়ে যাচ্ছি গভীর আঁধারে। সেদিনের সেই কুয়াশাঘন , অন্ধকারাচ্ছন্ন জীবন পথে শক্ত করে হাত ধরলেন বাবা। বৃহৎ উঠানটার মাঝে, ইজিচেয়ারে আধশোয়া হয়ে নিষ্পলক আকাশের...

Spirituality, Devotion & VedantaNature, River & Seasons
Read
Photo caption
Devotion & Vedanta
5 June 2020Book evidence

মৃগনয়না

মৃগনয়না গ্রামেটির নাম কৃষ্ণমাটি। অধুনা নদীয়া জেলায় অবস্থিত। তবে লোকের মুখে মুখে কবে যে তা কৃষ্ণাটি হয়ে গেছে সে খবর কারো জানা নেই। শরিকানা সম্পত্তির পরিচিতি ও ভাগ বাটোয়ারার নিষ্পত্তির কারণে বহু বছর পর সেখানে যেতে হচ্ছে। আজই বিকালে বাংলা...

Spirituality, Devotion & VedantaNature, River & Seasonsনদীয়াবাঁকুড়া
Read
Reel / video
River, Rain & Tide
12 May 2019Self-authored post

চিরন্তন

চিরন্তন অবসন্ন অবসরে, হেমন্তের পরন্ত বিকেলে যুবকেরা একদল সারা মাঠ জুড়ে, চিৎকার চেঁচামেচি ফুটবল খেলে। সন্ধ্যা নিবিড় হয়, ঝাপসা অন্ধকার, খেলা শেষে শুরু হয় তার অন্বেষণ । মাঠের পশ্চিমে এক ঝাউয়ের তলায় তখনো আবছা আলোয়, তারে দেখা যায়। রিয়া,...

Spirituality, Devotion & VedantaNature, River & Seasonsবনগাঁকলকাতা
Read
Poem
Devotion & Vedanta
unknown exact date; user paste showed 9y-era commentsLiterary text

শেষ ভালবাসা।

একদিন এক ঝটকায় সরিয়ে দেবোই কালো তব বোরখাটা । হে অজানা, দেখবো তোমায় একা ছিঁড়ে দেব দুর্ভেদ্যতার জাল। প্রকাশিত হবে তুমি - নয় সে বাসর রাতে, নয় যে দেবালয়ে, নয় তো মরুতে নয় কো আকাশে , হে অজানা তুমি অনন্ত কাল আত্মা আমার সম্পৃক্ত রবে তোমারই কায়ায় অদ...

Spirituality, Devotion & VedantaNature, River & Seasonsবনগাঁ
Read