সতীনাথ চট্টোরাজOpening the archive doors
Writings Archive
Original Bengali text
Devotion & Vedanta

Surrender, God, Guru, Vedantic thought, translation, and spiritual commentary.

“মোহ মুদ্গর” আদি শংকরাচার্য মুঢ় জহীহি ধনাগমতৃষ্ণাম্ কুরু তনুবুদ্ধে মনসি বিতৃষ্ণাম্। যল্লভতে নিজকর্ম্মোপাত্তম্ বিত্তং তেন বিনোদয়...

“মোহ মুদ্গর” আদি শংকরাচার্য মুঢ় জহীহি ধনাগমতৃষ্ণাম্ কুরু তনুবুদ্ধে মনসি বিতৃষ্ণাম্। যল্লভতে নিজকর্ম্মোপাত্তম্ বিত্তং তেন বিনোদয় চিত্তম্।।১।। হে মূঢ় জন কেবলমাত্র অর্থ উপার্জনের তৃষ্ণা পরিত্যাগ কর। এই ধরনের চিন্তা তোমার মনকে কেবলমাত্র জাগতিক করে দিয়ে মনে বিতৃষ্ণা সৃষ্টি করে। তোমার উত্তম কর্ম্মের দ্বারা উপার্জিত যে অর্থ তোমাকে স্বচ্ছল রাখে তার দ্বারাই তোমার মনকে খুশী রাখো। কা তব কান্তা কস্তে পুত্রঃ সংসারোহয়মতীববিচিত্রঃ। কস্য ত্বং বা কুতঃ আয়াতঃ তত্ত্বং চিন্তয় তদিদং ভাতঃ।।২।। কে তোমার স্ত্রী? কেই বা তোমার সন্তান? এই সংসার হল অতীব বিচিত্র। তুমি কার? তুমি কোথা থেকে এসেছ? তত্ত্ব সহকারে এই বিষয়ে চিন্তা করে দেখ। মা কুরু ধনজনযৌবনগর্বম্ হরতি নিমেষাৎ কালঃ সর্ব্বম্। মায়াময়মিদমখিলং হিত্বা ব্রহ্মপদং প্রবিশাশু বিদিত্বা।।৩।। ধন, জন ও যৌবনের গর্ব না করাই ভাল কারন সময় এই সকলকে নিমেষে গ্রাস করে ফেলে। এই অখিল জগতকে মায়াময় জেনে সেই পরম ব্রহ্মের চরণে আশ্রয় গ্রহন করাই তোমার পক্ষে ভালো। নলিনীদলগতজলমতিতরলং তদ্বজ্জীবনমতিশয়চপলং। ক্ষণমিহ সজ্জনসঙ্গতিরেকা ভবতি ভবার্ণবতরণে নৌকা।।৪।। পদ্মপাতার উপর জলবিন্দু যে রকম অস্থির, প্রাণীর মধ্যে প্রাণও সেই রকম অস্থির। তাই এই ক্ষণজীবনে যদি ক্ষণকালের জন্যও সাধুসঙ্গ লাভ করে থাকো তাহলে এই ভব সাগরে হতে সেই সাধু সঙ্গ নৌকা হয়ে তোমাকে পার করে দেবে। যাবজ্জনমং তাবন্মরনণং তাবজ্জননীজঠরে শয়নং। ইহ সংসারে স্ফূটতরদোষঃ কথমিহ মানব তব সন্তোষঃ।।৫।। প্রাক প্রসব অবস্থা, জন্ম, মৃত্যু এগুলি ক্রমাগত, এই সংসারের এই ক্ষণ ভঙ্গুর রূপ তুমি স্পষ্ট ভাবে দেখতে পাও। তাহলে হে মানুষ তুমি কিসে সন্তুষ্ট থাকো? দিনযামিন্যৌ সায়ম্প্রাতঃ শিশিরবসন্তৌ পুনরায়াতঃ। কালঃ ক্রীড়তি গচ্ছত্যায়ুঃ তদপি ন মুঞ্চত্যাশাবায়ুঃ।।৬।। দিন-রাত্রি, সন্ধ্যা-সকাল, শীত-বসন্ত কতবার আসে কতবার চলে যায়, সময়ের এই খেলা দেখতে দেখতে আয়ু শেষ হয়ে যায় কিন্তু তবুও এই বায়ুর মত অফুরন্ত আশা মানুষের আর ফুরায় না। অঙ্গং গলিতং পলিতং মুণ্ডম্ দন্ত-বিহীনং জাতং তুণ্ডম্। করধৃতকম্পিতশোভিতদণ্ডম্ তদপি ন মুঞ্চত্যাশাভাণ্ডম্।।৭।। অঙ্গ সকল কুঁচকে গিয়ে এমন হয় যেন গলে গলে পড়ছে, মাথা থেকে সব চুল উঠে যায়, দাঁত পড়ে গিয়ে মুখ বিবর চুপসে যায়, ঠুকরে ঠুকরে হাঁটে, হাতে ধরে থাকা লাঠিটাও যখন থর থর করে কাঁপতে থাকে তখনো মানুষ এই আশা নামক ফাঁকা মাটির হাঁড়িটা ছাড়তে চায় না। সুরবরমন্দিরতরুতলবাসঃ শয্যাভূতলমজিনং বাসঃ। সর্ব্বপরিগ্রহভোগত্যাগঃ কস্য সুখং ন করোতি বিরাগঃ।।৮।। সেই দেবতাদের মন্দির স্বরূপ তরুতলে যদি বাস করা হয়, পৃথিবীর ভূপৃষ্ঠ কে শয্যা করা হয় এবং অজিন বসন যদি পরিধান করা হয় এবং সংসারের সকল ভোগে ত্যাগে আগ্রহ না রেখে সব কিছু পরিত্যাগ করে দেওয়ার এই বৈরাগ্যভাব কাকে না খুশি করে। জীবন দর্শন সত্যিই মনে অপার্থিব শান্তি এনে দেয়।

Read More of Satinath

Photo caption
Duty & Public Service
14 April 2024Self-authored post

১লা বৈশাখ

১লা বৈশাখ পুলিশের সামাজিক অনুভূতি গুলো বহুবছর আগেই নিজেদের অজান্তেই একটু একটু করে ক্রমাগত নিস্তেজ হতে হতে, হতে হতে — একদিন হৃদয়ের খাঁচা খুলে উড়ে যায় - তার খবর কে রাখে ? খাঁচা খুলে পালিয়ে যাওয়া সেই অশান্ত মনের উদ্ভ্রান্ত অনুভূতি, ক্লান্...

Spirituality, Devotion & VedantaNature, River & Seasons
Read
Photo caption
Mother, Father & Family
5 September 2023Self-authored post

যখন মায়াময় প্রত্যাশার কালো ঘন মেঘ, মুক্ত চেতনার অসীম নীল আকাশ কে গ্রাস করে - তখন চৈতন্যের মৃত্যু হয়... সতীনাথ চট্টোরাজ।

যখন মায়াময় প্রত্যাশার কালো ঘন মেঘ, মুক্ত চেতনার অসীম নীল আকাশ কে গ্রাস করে - তখন চৈতন্যের মৃত্যু হয়... সতীনাথ চট্টোরাজ।

Spirituality, Devotion & VedantaNature, River & Seasons
Read
Photo caption
Devotion & Vedanta
4 July 2023Self-authored post

অবিচ্ছিন্ন আমি

অবিচ্ছিন্ন আমি যেমন তিল তিল মৃত্তিকা-বিন্দু দিয়ে তৈরি হয় মাটির প্রতিমা, ঠিক তেমনি আমাদের মত অসংখ্য মানুষের সম্মেলিত বন্ধনে তৈরি হয় সাধারণত্ব । আর সেই সাধারণত্বই আমার কাছে মাটির প্রতিমার মত ঈশ্বরের প্রতিকল্প। সাধারণত্ব থেকে বৃন্তচ্যুত হয়...

Spirituality, Devotion & VedantaNature, River & Seasonsবনগাঁযশোর
Read
Photo caption
Devotion & Vedanta
25 November 2021Self-authored post

"ঈশা বাস্যমিদং সর্বং যৎ কিঞ্চ জগৎ্যাং জগৎ। তেন ত্যক্তেন ভুঞ্জীথা মা গৃধঃ কস্য স্বিদ্ধনম্।।" আবহমান কালের অবিচ্ছিন্ন প্রবাহে ভেসে...

"ঈশা বাস্যমিদং সর্বং যৎ কিঞ্চ জগৎ্যাং জগৎ। তেন ত্যক্তেন ভুঞ্জীথা মা গৃধঃ কস্য স্বিদ্ধনম্।।" আবহমান কালের অবিচ্ছিন্ন প্রবাহে ভেসে এসে উঠি এই খেলাঘরে। সব ভুলে বিরামহীন অকারণ খেলায় নিজের অজান্তেই কেটে যায় সকাল থেকে সারাটা দিন। খেলাঘরটিকে আপন...

Spirituality, Devotion & VedantaNature, River & Seasons
Read
Photo caption
Devotion & Vedanta
5 June 2020Book evidence

মৃগনয়না

মৃগনয়না গ্রামেটির নাম কৃষ্ণমাটি। অধুনা নদীয়া জেলায় অবস্থিত। তবে লোকের মুখে মুখে কবে যে তা কৃষ্ণাটি হয়ে গেছে সে খবর কারো জানা নেই। শরিকানা সম্পত্তির পরিচিতি ও ভাগ বাটোয়ারার নিষ্পত্তির কারণে বহু বছর পর সেখানে যেতে হচ্ছে। আজই বিকালে বাংলা...

Spirituality, Devotion & VedantaNature, River & Seasonsনদীয়াবাঁকুড়া
Read
Photo caption
Duty & Public Service
13 April 2020Public-service post

প্রায়শ্চিত্ত

প্রায়শ্চিত্ত কিছুদিন যাবত গ্রীষ্মের একটানা অসহ্য দাবদাহে ক্লান্ত হইয়া অবশেষে শেষ রাত্তিরে গ্রামের মানুষ অকাতরে স্বস্তির ঘুম ঘুমাইয়াছেন। কারন বহুদিন পর , গেল রাত্তিরে বেশ কিছুটা ভারী বৃষ্টি হইয়াছে। সিদ্ধেশ্বরী মন্দিরের পুরোহিত ভবানী ভট্ট...

Spirituality, Devotion & VedantaNature, River & Seasonsবনগাঁ
Read