সতীনাথ চট্টোরাজOpening the archive doors
Writings Archive
Original Bengali text
River, Rain & Tide

Water, monsoon weather, riverbanks, Matla/Ichhamati, and Bengal landscape.

অলিখিত চিঠি

এখানে হসপিটাল টা অনেক উঁচু - আকাশ ছোঁয়া। আমি যে বেডে রয়েছি সেখান থেকে বহুদূর পর্যন্ত দেখা যায়। রাত্রে চাঁদ ওঠে আকাশময় অসংখ্য তারা। জানো, রাত্রির গভীরে আমি, তোমার গল্প করি ওদের সাথে। জানো, এখানে বড় নিষ্ঠুরভাবে একটার পর একটা ছুঁচ দিয়ে ক্রমাগত বিদ্ধ করে আমায়। স্যালাইনের বোতলটা কি এক অদ্ভুত ভঙ্গিমায় ঝুলে থাকে কপালের উপর। এক টোপ , এক টোপ , এক টোপ জল পড়ে, আমার শুষ্ক মৃতপ্রায় জীবনের প্রাণে। জানো, বহুকাল আগের কথা মনে পড়ে গেল। বৈশাখ মাসের ঝাঁ-ঝাঁ রোদ্দুর। ভন্নি দুপুর বেলা। কেউ কোথাও নাই। উঠোনের মাঝখানটিতে, মন্দির আকৃতির বাঁধানো বেদীর উপর অর্ধমৃত তুলসী গাছ। মা , ঠিক তার উপরে ঝুলিয়ে রাখতেন জল ভর্তি এক মাটির হাঁড়ি, তার নিচের সামান্য ছিদ্রে জোড়া দেওয়া থাকতো ছোট্ট একটি খড়ের টুকরো, তার গা বেয়ে গড়িয়ে পড়তো এক ফোটা, এক ফোটা এক ফোটা জল - তুলসী গাছের মাথার উপর। সারাটা বৈশাখ মাস জুড়ে মৃতপ্রায় তুলসী গাছটি চাতক পাখির মতো চেয়ে থাকতো উপর পানে। তার মৃতপ্রায় শুকিয়ে যাওয়া ডালপালা যুক্ত শরীর, উন্মুখ ভাবে সারাদিন সারারাত পান করত সেই ফোটা ফোটা জল। সারাটা খাঁ খাঁ দুপুর তাই দেখতাম একমনে। আমার এই শুকিয়ে যাওয়া শরীরটা, আজ যেন সেই তুলসী গাছটির মত পান করছে এক ফোটা এক ফোটা এক ফোটা স্যালাইন জল। জানো, আমার বেডের পাশে কাঁচ লাগানো জানালা দিয়ে ভোরের সূর্য দেখি। পৃথিবীটা কত নিচে, মনে হয় ভাসছি আকাশের বুকে। ভোরের আলো ফুটতে না ফুটতেই, বহু বহু নিচে চওড়া রাস্তাটার উপর দেখি শুরু হয় চলমান জীবনের ব্যস্ততা। বেলা বাড়ার সাথে সাথে আরো দ্রুত লয়ে বেড়ে ওঠে সে ব্যস্ততার গতি। কোনদিনই খেয়াল করতে পারিনি, কখন সন্ধ্যা নেমেছে। জ্বলে উঠেছে রাস্তার পাশে , বাতিস্তম্ভটির আলো। সে আলোর নিচে, প্রতিদিন দেখি বিপরীত দিক থেকে আসে এক যুবক যুবতী ঠিক বাতি স্তম্ভের নিচে তাদের বৃন্দাবন। কিছুক্ষণ একসাথে থাকে নিবিড় ভাবে গল্প করে, তারপর এক নির্দিষ্ট সময়ে দুজনে চলে যায় - দু-দিকের বিপরীতমুখী পথে। রাত গভীর হলে ঠিক ওই আলোর নিচে এসে দাঁড়ায়, আর এক মহিলা, অদ্ভুত ভঙ্গিমায়। প্রতি রাতে আসে নিত্য নতুন মানুষ। মেয়েটির হাত ধরে মিলিয়ে যায় গভীর অন্ধকারে। ভোরের আলো ফুটতে না ফুটতেই। ক্রমশ ম্রিয়মান হতে থাকে ফুটপাতের ঝুলে থাকা সেই বাতিস্তম্ভটির আলো। সে আলোর নিচে দখল করে বসে, এক বিকলাঙ্গ কিশোর সামনে রাখা অ্যালুমিনিয়ামের থালা। ঠিক তার পাসটিতেই এসে বসে বৃদ্ধ চা ওয়ালা এক। শুরু হয় অনন্ত জীবনের আশায়, দ্রুত প্রাতঃভ্রমণ। ক্রমশ সূর্য ওঠে, নিভে যায় বাতিস্তম্ভের আলো। শুরু হয় সাঁয় সাঁয় গাড়ি চলাচল, দখল নেয় নির্জন রাস্তার। জানো, এখানেই একমাত্র জীবনকে চেনা যায়। ওপারে বাতিস্তম্ভের নিচে চলমান জীবন, এ পারে আকাশ ছোয়া হসপিটালের উপরতলার জানলার ধারে বেডের উপর আমি। আবার রাত্রি নামে, আকাশ ভরা তারার মাঝে তবুও তোমায় খুঁজি, খুঁজি প্রাতঃভ্রমণরত ওদের মাঝে, খুঁজি ব্যস্ততম রাস্তায়। এই কাচের জানালাটুকুর মধ্য দিয়ে - যতটুকু দৃষ্টি যায় শুধু খুঁজি তোমায়। আজ এখন পৃথিবীটা যেন ছোট হয়ে আসছে। দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। আমি বুঝতে পারছি এবারে সময় হয়েছে...। রাস্তার উপর ওই বাতিস্তম্ভ খানি..., ওকে, রেখে গেলুম আমার প্রতিনিধি। যদি কোন দিন ওর নিচে এসে দাঁড়াও, ও তোমায় জানাবে জীবনের ইতিবৃত্ত। ওকে রেখে গেলুম... সতীনাথ চট্টোরাজ ২৬ আশ্বিন ১৪২৫ রাতের বেলা বনগাঁ

Read More of Satinath

Poem
River, Rain & Tide
23 June 2024Literary text

সত্ত্বা

জানালাটা খোলা রেখো , বৃষ্টির ছাট আসুক ঘরে। তার সাথে আসুক কিছুটা ঝড়ো হাওয়া, ঝরে পড়া ভিজে পাতা আর কিছু খসে যাওয়া ফুল। ওদের সত্ত্বা মাখবো সারা গায়ে, ঘরে ফিরে এই মাঝ রাতে। না । ঘর নয়- আচ্ছাদন মাত্র এক। পিছুপানে দেখি চেয়ে, সকাল থেকে সব ভুলে দিন...

Nature, River & SeasonsMemory & Childhoodবনগাঁ
Read
Poem
Devotion & Vedanta
8 September 2019Literary text

আঁকছি ছবি

একটি ছবি, আমাদেরই পুতুল খেলার বেলা। একটি ছবি, আমাদেরই মেঘের পথে চলা।। একটি ছবি, এঁকেছিলেম অভিমানের রঙে। একটি ছবি, এঁকেছিলেম কপট রাগের ঢঙে।। একটি ছবি, অভিমানে হারিয়ে কোথায় গেলি। একটি ছবি, কান্নাকাটি, আবার ফিরে এলি।। একটি ছবি, মাথাতে তোর আঁ...

Spirituality, Devotion & VedantaNature, River & Seasonsবনগাঁ
Read
Poem
Soil, Village & Childhood
১২ই আশ্বিন ১৪২৫Literary text

কথা রাখে

সুনীল বাবু, তোমার আক্ষেপের কথা আজ বোধহয় ভুল প্রমাণিত হয়েছে। তুমি লিখেছিলে 'কেউ কথা রাখে না' । কিন্তু ,সুনীল বাবু, তুমি অপরিচিত রয়ে গেছিলে বহু মানুষের সাথে, কথা রাখতে যারা, ঝড়ের সঙ্গী হয়ে হাত ধরে। কথা রাখতে যারা, তুফানের ঢেউয়ের মাথায়...

Nature, River & SeasonsMemory & Childhoodবনগাঁ
Read
Poem
Duty & Public Service
May 11, 2017Literary text

নূপুর

বিচারকের চলে যাওয়ার খবর পেলেম। কোর্টের ভিতর তোর নূপুরের আওয়াজ পেলেম । মনে হল কাঁদছে নুপুর তার ধ্বনিতে, বিচারের দীপ নিভল বুঝি আচম্বিতে। শ্বশুর ঘরের জান্তবতার দীর্ঘ ঝড়ে, সাঁজের প্রদীপ নিভল যখন অনাদরে, বাবা যখন পেঁচিয়ে দড়ি মায়ের গলে , দাঁত চি...

Nature, River & SeasonsMemory & Childhoodবনগাঁ
Read
Poem
Night, Window & Solitude
unknown exact date from pasted Facebook copyLiterary text

পাগলী,

তোর সাথে বেঁধেছিলেম বালির খেলাঘর। সেথা একলা মনে আদুল গায়ে আমি, তুই শুকনো মুখে উস্কো চুলে রয়তি চেয়ে খালি। পাগলী, আম কুড়োতেম বিশ্বভুলে বোশেখ ঝড়ের রাতে, তুই রয়তি সাথে ঝুড়ি হাতে আমার পাছে পাছে। পাগলী, ফড়িং ধরার টিপ্পি খেলার সাথীও ছিলি ত...

Nature, River & SeasonsMemory & Childhoodবনগাঁ
Read
Poem
Night, Window & Solitude
unknown exact date from pasted Facebook copyLiterary text

নরক গর্ভে স্বর্গ

তুই স্বর্গের কথা বলেছিলি, চাঁদনি আলোকে একদিন সারারাত । আমি স্বর্গ রচনা করে চলি তাই প্রতিদিন প্রতিরাত - বিরামহীন শত সহস্র বার । রচিত হয় স্বর্গ এখানে রাতদিন অবিরত , পাঁচ সাত এক সোনালি রঙের খাটে , প্রতিদিনে প্রতিরাতে । মিথ্যা হাসির মোড়কে জড়ানো...

Spirituality, Devotion & VedantaNature, River & Seasonsবনগাঁ
Read