সতীনাথ চট্টোরাজOpening the archive doors
Writings Archive
Original Bengali text
Duty & Public Service

Police station, public duty, service, civic life, and institutional memory.

নূপুর

বিচারকের চলে যাওয়ার খবর পেলেম। কোর্টের ভিতর তোর নূপুরের আওয়াজ পেলেম । মনে হল কাঁদছে নুপুর তার ধ্বনিতে, বিচারের দীপ নিভল বুঝি আচম্বিতে। শ্বশুর ঘরের জান্তবতার দীর্ঘ ঝড়ে, সাঁজের প্রদীপ নিভল যখন অনাদরে, বাবা যখন পেঁচিয়ে দড়ি মায়ের গলে , দাঁত চিবিয়ে দিচ্ছিল টান ভীষণ জোরে, ছোট্ট শিশু ভেবেছিল - এ এক খেলা, বোঝেনি যে, সেই ছিল মা'র যাবার বেলা। ছোট্ট শিশু বসেই ছিল বুকটা ঘেঁষে, বোঝেনি তো টানবে না মা বুকের কাছে। সেদিন ও যে কেউ ছিল না কাঁদার তরে, 'মা বাপ' মরা সেই বৌ'টির শ্বশুর ঘরে। তার পর সেই লাল মলাটের খাতা গুলো - কেউ দেখেনি জমছে তাতে বড্ড ধুলো। দিন কেটে যায় এমন ভাবেই বছর কাটে, ফাইল চাপা ধুলোর নিচে নুপুর কাঁদে। কে শুনবে, কে শোনাবে কাহার কথা? ব্যস্ত জীবন , আসছে টাকা, সময় কোথা ? তার চাইতে নূপুর থাকুক ফাইলে বাঁধা। সবার শেষে একদিন এক উল্টো মেয়ে , খুললো ফাইল বিচারকের আসন পেয়ে । ঝাড়ল ধুলো আর যা ছিল আবর্জনা , বাজল নূপুর নতুন সুরে তা ধিন ধিনা। দেখলে মেয়ে সামনে যে তার মস্ত পাহাড়, কেমন করে নূপুর পাবে খুনের বিচার । দিন কেটে যায় রাত্রি কাটে পাহাড় কেটে। অবশেষে আলোর শিখা উঠলো ফুটে। ঠিক তখনই বৈশাখী ঝড় আসল ধেয়ে, বদলি নেবার আদেশ পেল উল্টো মেয়ে আবার যেন মেঘ করল আকাশ জুড়ে জমবে ধুলো ফাইল গুলো রইবে চেয়ে, আমি থাকি নিরব হয়ে অন্তরালে , অহর্নিশি বহ্নিশিখায় হৃদয় জ্বলে। তবুও আমি ছাই হবো না, থাকবো বেঁচে। লড়াই আমার রইবে জেগে ধুলোর নিচে। লড়াই আমার রইলো জেগে ধুলোর নিচে। সতীনাথচট্টোরাজ বনগাঁ মে 11, 2017

Read More of Satinath

Prose meditation
Duty & Public Service
২৩ কার্ত্তিক ১৪২৪Public-service post

এখানেই স্বর্গ

সে দিনটি ছিল মাঘী-পূর্ণিমা। তখন সন্ধ্যা প্রায় উত্তীর্ণ হইয়াছে। থানা হইতে প্রায় আট ক্রোশ দূরে, মাতলা নদীর চরের নির্জন মাঠে আয়োজিত গ্রাম্য ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের স্বীকৃতি স্বরূপ ধাতব নির্মিত মাঝারি মাপের স্মারকটি মহসিনের হাতে তুল...

Nature, River & SeasonsMemory & Childhoodবনগাঁক্যানিং
Read
Prose meditation
Duty & Public Service
এক কালবৈশাখীর রাতে, ১৪২৫Public-service post

বাবুই পাখির বাসা

কালবৈশাখী । বাইরে ভীষন ঝড়। অশান্ত প্রবল বৃষ্টি । একটানা মেঘের গর্জন । ঘন কালো ঘুটঘুটে অন্ধকার। যেন প্রলয় চলছে। রাত এগারোটা। থানায় আজ লোকজন নেই - ফাঁকা। পুলিশ হেফাজতে থাকা দু'জন আসামী গভীর নিদ্রামগ্ন। আজ একটু উদাসীন লাগছে। কাজ ফেলে বাসায়...

Nature, River & SeasonsMemory & Childhoodবনগাঁ
Read
Poem
Night, Window & Solitude
unknown exact date from pasted Facebook copyLiterary text

নরক গর্ভে স্বর্গ

তুই স্বর্গের কথা বলেছিলি, চাঁদনি আলোকে একদিন সারারাত । আমি স্বর্গ রচনা করে চলি তাই প্রতিদিন প্রতিরাত - বিরামহীন শত সহস্র বার । রচিত হয় স্বর্গ এখানে রাতদিন অবিরত , পাঁচ সাত এক সোনালি রঙের খাটে , প্রতিদিনে প্রতিরাতে । মিথ্যা হাসির মোড়কে জড়ানো...

Spirituality, Devotion & VedantaNature, River & Seasonsবনগাঁ
Read
Poem
Devotion & Vedanta
unknown exact date from pasted Facebook copyLiterary text

" ছন্দ অন্ধ আজ"

আজকের এ লেখা শুধুই আমার তরে। শুধু আমার একার ভালো লাগার জন্য । সেদিনের দারিদ্র্যতা তবুও সততা, সততা তথা সরলতা সরলতা ঘেরা সহজতা সহজতার ভাষা নিষ্পাপ আশা - আশার শরৎকাল শরতের আকাশ , আকাশে বিচরণ । কাশ ফুল — খোলা প্রান্তর — হারিয়ে যাওয়ার । দুর্গাপূ...

Spirituality, Devotion & VedantaNature, River & Seasonsবনগাঁ
Read
Poem
Devotion & Vedanta
unknown exact date; user paste showed 9y-era commentsLiterary text

লড়াই

ঝড় যখন শুরু হল আমি তার মুখোমুখি দাঁড়ালেম । না , পালিয়ে যাইনি আমি। ঋজু হয়ে সামনে চেয়েছিলেম মাথা সোজা রেখে । হাতের মুঠি শক্ত করে। চোয়াল চেপে ধরে। দাঁতে দাঁত চেপে রেখে। প্রবল বাতাসে মাথার সবকটি কেশ সোজা হয়ে পিছনে উড়ছিল , খেজুর গাছের পাতা গুলো...

Spirituality, Devotion & VedantaNature, River & Seasonsবনগাঁ
Read
Poem
Devotion & Vedanta
এখন সন্ধ্যা; user paste showed 9y-era commentsLiterary text

" ছন্দ অন্ধ আজ"

আজকের এ লেখা শুধুই আমার তরে। শুধু আমার একার ভালো লাগার জন্য । সেদিনের দারিদ্র্যতা তবুও সততা, সততা তথা সরলতা সরলতা ঘেরা সহজতা সহজতার ভাষা নিষ্পাপ আশা - আশার শরৎকাল শরতের আকাশ , আকাশে বিচরণ । কাশ ফুল — খোলা প্রান্তর — হারিয়ে যাওয়ার । দুর্গাপূ...

Spirituality, Devotion & VedantaNature, River & Seasonsবনগাঁ
Read