সতীনাথ চট্টোরাজOpening the archive doors
Writings Archive
Original Bengali text
Duty & Public Service

Police station, public duty, service, civic life, and institutional memory.

টেবু, রাজু (ক্যালকেলিয়া ফক্স), নীতু (কালা), তরুণ (উঁকি আসন) , ঝন্টু, গনেশ, গৌর গুরু, ছোটন, প্রবীর, কুমার কমল, প্রাইমারীর ছাদে...

টেবু, রাজু (ক্যালকেলিয়া ফক্স), নীতু (কালা), তরুণ (উঁকি আসন) , ঝন্টু, গনেশ, গৌর গুরু, ছোটন, প্রবীর, কুমার কমল, প্রাইমারীর ছাদে নুনলঙ্কা গুড়ো আর কুল- ইস্কুলের খিচুড়ি - বাবু দা , রথীন কাকা, কার্তিক দা- মাঠে / ব্রীজে, নৌকাতে উদ্দাম উল্লাস, ফাটাফাটি আড্ডা। । গোলাপ বুলবুলির পিছনে লাগা - আরচোখে শুক্লার সাথে নির্বাক কথামালার প্রেম - অমনোযোগের অঞ্জলি - ঘুম না আসা । বাবার স্নেহময় চেয়ে থাকা দাদা দিদির ভালোবাসা আর মায়ের বকুনি - আমার সরস্বতী পুজোর দিন কাটতো এভাবে। আজ আমি বন্দি অদৃশ্য বন্ধনের কারাগারে । স্মৃতি- বিস্ফোরণের চুড়ান্ত আঘাতে সে কারাগারের প্রাচীর ধূলিধূসরিত করে কল্পনার ঘোড়ায় চেপে - সময়ের উল্টো দিকে তীরবেগে ছুটে চলেছি আমি - ফেলে আসা সেই স্বর্গের পথে। আজ আমার এই কল্পনার কক্ষে প্রবেশের অধিকার নেই কারো- আমারও না - যে আমি আজকের। ওই তো - বুলবুলি খোলা চুলে- শাড়ি পরে অঞ্জলি দিচ্ছে, লুকিয়ে সজোরে গাঁট্টা দিলাম ওর মাথায়, ধুতি পাঞ্জাবী পরিহিত সহজ সরল মাস্টার মশাই চিত্ত বাবু হন্তদন্ত হয়ে পুজোর ব্যবস্থার আয়োজনে আত্মহারা। বাড়ি ফিরলাম, দেখি বাবা বসে আছে বেতের চেয়ারে - নির্লিপ্ত উদাসীন- স্নেহময়তায় ভরপুর । সরস্বতী পুজো আজ বলে দিল - আমি হারিয়ে যাইনি - কেউ হারিয়ে যায়নি - বাবা, চিত্ত বাবু, বুলবুলি সব্বাই আছে - বসন্তের এই স্নিগ্ধ আলোয় মিশে। আমায় আজ তোমারা ডেকো না। সতীনাথচট্টোরাজ আজ সরস্বতী পুজোর দিন । বনগাঁ ।

Read More of Satinath

Photo caption
Duty & Public Service
13 April 2020Public-service post

প্রায়শ্চিত্ত

প্রায়শ্চিত্ত কিছুদিন যাবত গ্রীষ্মের একটানা অসহ্য দাবদাহে ক্লান্ত হইয়া অবশেষে শেষ রাত্তিরে গ্রামের মানুষ অকাতরে স্বস্তির ঘুম ঘুমাইয়াছেন। কারন বহুদিন পর , গেল রাত্তিরে বেশ কিছুটা ভারী বৃষ্টি হইয়াছে। সিদ্ধেশ্বরী মন্দিরের পুরোহিত ভবানী ভট্ট...

Spirituality, Devotion & VedantaNature, River & Seasonsবনগাঁ
Read
Photo caption
Duty & Public Service
5 April 2020Self-authored post

শিক্ষক

শিক্ষক — খবরটি শুনিয়া - নিতাই ডোম ও দুইজন উর্দিধারী সিপাই লইয়া , কৈখালী ঘাট হইতে নৌকায় উঠিয়া মাতলা নদী ধরিয়া কুলতলি অভিমুখে যাত্রা শুরু করিলাম। কার্তিক মাস। দিবস কাল গত হইতেছে। সূর্য পশ্চিমে হেলিয়া পড়িয়াছে। পশ্চিমাকাশ লালিমামন্ডিত হ...

Spirituality, Devotion & VedantaNature, River & Seasonsবনগাঁকুলতলি
Read
Photo caption
Duty & Public Service
17 March 2019Public-service post

প্রায়শ্চিত্ত

প্রায়শ্চিত্ত কিছুদিন যাবত গ্রীষ্মের একটানা অসহ্য দাবদাহে ক্লান্ত হইয়া অবশেষে শেষ রাত্তিরে গ্রামের মানুষ অকাতরে স্বস্তির ঘুম ঘুমাইয়াছেন। কারন বহুদিন পর , গেল রাত্তিরে বেশ কিছুটা ভারী বৃষ্টি হইয়াছে। সিদ্ধেশ্বরী মন্দিরের পুরোহিত ভবানী ভট্ট...

Spirituality, Devotion & VedantaNature, River & Seasonsবনগাঁ
Read
Photo caption
Duty & Public Service
14 April 2024Self-authored post

১লা বৈশাখ

১লা বৈশাখ পুলিশের সামাজিক অনুভূতি গুলো বহুবছর আগেই নিজেদের অজান্তেই একটু একটু করে ক্রমাগত নিস্তেজ হতে হতে, হতে হতে — একদিন হৃদয়ের খাঁচা খুলে উড়ে যায় - তার খবর কে রাখে ? খাঁচা খুলে পালিয়ে যাওয়া সেই অশান্ত মনের উদ্ভ্রান্ত অনুভূতি, ক্লান্...

Spirituality, Devotion & VedantaNature, River & Seasons
Read
Prose meditation
Duty & Public Service
২৩ কার্ত্তিক ১৪২৪Public-service post

এখানেই স্বর্গ

সে দিনটি ছিল মাঘী-পূর্ণিমা। তখন সন্ধ্যা প্রায় উত্তীর্ণ হইয়াছে। থানা হইতে প্রায় আট ক্রোশ দূরে, মাতলা নদীর চরের নির্জন মাঠে আয়োজিত গ্রাম্য ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের স্বীকৃতি স্বরূপ ধাতব নির্মিত মাঝারি মাপের স্মারকটি মহসিনের হাতে তুল...

Nature, River & SeasonsMemory & Childhoodবনগাঁক্যানিং
Read
Prose meditation
Duty & Public Service
এক কালবৈশাখীর রাতে, ১৪২৫Public-service post

বাবুই পাখির বাসা

কালবৈশাখী । বাইরে ভীষন ঝড়। অশান্ত প্রবল বৃষ্টি । একটানা মেঘের গর্জন । ঘন কালো ঘুটঘুটে অন্ধকার। যেন প্রলয় চলছে। রাত এগারোটা। থানায় আজ লোকজন নেই - ফাঁকা। পুলিশ হেফাজতে থাকা দু'জন আসামী গভীর নিদ্রামগ্ন। আজ একটু উদাসীন লাগছে। কাজ ফেলে বাসায়...

Nature, River & SeasonsMemory & Childhoodবনগাঁ
Read