সতীনাথ চট্টোরাজOpening the archive doors
Writings Archive
Original Bengali text
Duty & Public Service

Police station, public duty, service, civic life, and institutional memory.

১লা বৈশাখ

১লা বৈশাখ পুলিশের সামাজিক অনুভূতি গুলো বহুবছর আগেই নিজেদের অজান্তেই একটু একটু করে ক্রমাগত নিস্তেজ হতে হতে, হতে হতে — একদিন হৃদয়ের খাঁচা খুলে উড়ে যায় - তার খবর কে রাখে ? খাঁচা খুলে পালিয়ে যাওয়া সেই অশান্ত মনের উদ্ভ্রান্ত অনুভূতি, ক্লান্ত ডানা ঝাপটাতে ঝাপটাতে অসীম অনাবিল শান্ত আকাশের এ প্রান্ত থেকে ও প্রান্ত নিঃস্ব, রিক্ত, দলছুট, দিকভ্রান্ত বৃহঙ্গের মত নিঃশব্দ হাহাকারে উড়ে বেড়ায় - — । কখনো অতীতের স্মৃতিচারণার মিথ্যা মায়ায় খুঁজে পায় নিজেকে - কখনো অজান্তে, কখনো জোর করে, কখনো গতানুগতিকতার হাত ধরে মাঙ্গলিক দিনের ব্যস্ত রাস্তায়, হাটে , মাঠে-ঘাটে বয়ে চলা পরিচিত , অপরিচিতের আনন্দময় অনুভূতির গভীর স্রোতে - - নাসা ছিদ্র চেপে রেখে , বালিকা বিধবার ন্যায় মৃত অনুভূতির শীতলতার খোঁজে ডুব দেয়। এভাবেই কখন নিজের অজান্তেই দিন কেটে যায়... কেটে যায় রাত,... লালিমা মন্ডিত পুবের আকাশে স্বর্ণালী রঙে কে লিখে দেয় - "আজ ২'রা বৈশাখ" ... খবরের কাগজের প্রথম পাতায় জ্বলজ্বল করে ভেসে ওঠে - তার ব্যর্থতা, তার অকর্মণ্যতা , তার বোধহীনতার গল্পকথা - শত যোজন দূরে তার অভিমানী স্ত্রী, দুরন্ত সন্তান , বৃদ্ধ পিতা-মাতার চোখের জলে পুষ্ট হয় সে খবরের কাগজ - তার খবরই বা কে রাখে ?? সতীনাথ চট্টোরাজ ১ লা, বৈশাখের সকাল। ১৪৩১

Read More of Satinath

Photo caption
Duty & Public Service
13 April 2020Public-service post

প্রায়শ্চিত্ত

প্রায়শ্চিত্ত কিছুদিন যাবত গ্রীষ্মের একটানা অসহ্য দাবদাহে ক্লান্ত হইয়া অবশেষে শেষ রাত্তিরে গ্রামের মানুষ অকাতরে স্বস্তির ঘুম ঘুমাইয়াছেন। কারন বহুদিন পর , গেল রাত্তিরে বেশ কিছুটা ভারী বৃষ্টি হইয়াছে। সিদ্ধেশ্বরী মন্দিরের পুরোহিত ভবানী ভট্ট...

Spirituality, Devotion & VedantaNature, River & Seasonsবনগাঁ
Read
Photo caption
Duty & Public Service
5 April 2020Self-authored post

শিক্ষক

শিক্ষক — খবরটি শুনিয়া - নিতাই ডোম ও দুইজন উর্দিধারী সিপাই লইয়া , কৈখালী ঘাট হইতে নৌকায় উঠিয়া মাতলা নদী ধরিয়া কুলতলি অভিমুখে যাত্রা শুরু করিলাম। কার্তিক মাস। দিবস কাল গত হইতেছে। সূর্য পশ্চিমে হেলিয়া পড়িয়াছে। পশ্চিমাকাশ লালিমামন্ডিত হ...

Spirituality, Devotion & VedantaNature, River & Seasonsবনগাঁকুলতলি
Read
Photo caption
Duty & Public Service
17 March 2019Public-service post

প্রায়শ্চিত্ত

প্রায়শ্চিত্ত কিছুদিন যাবত গ্রীষ্মের একটানা অসহ্য দাবদাহে ক্লান্ত হইয়া অবশেষে শেষ রাত্তিরে গ্রামের মানুষ অকাতরে স্বস্তির ঘুম ঘুমাইয়াছেন। কারন বহুদিন পর , গেল রাত্তিরে বেশ কিছুটা ভারী বৃষ্টি হইয়াছে। সিদ্ধেশ্বরী মন্দিরের পুরোহিত ভবানী ভট্ট...

Spirituality, Devotion & VedantaNature, River & Seasonsবনগাঁ
Read
Prose meditation
Duty & Public Service
আজ সরস্বতী পুজোর দিন; user paste showed 9y-era commentsLiterary text

টেবু, রাজু (ক্যালকেলিয়া ফক্স), নীতু (কালা), তরুণ (উঁকি আসন) , ঝন্টু, গনেশ, গৌর গুরু, ছোটন, প্রবীর, কুমার কমল, প্রাইমারীর ছাদে...

টেবু, রাজু (ক্যালকেলিয়া ফক্স), নীতু (কালা), তরুণ (উঁকি আসন) , ঝন্টু, গনেশ, গৌর গুরু, ছোটন, প্রবীর, কুমার কমল, প্রাইমারীর ছাদে নুনলঙ্কা গুড়ো আর কুল- ইস্কুলের খিচুড়ি - বাবু দা , রথীন কাকা, কার্তিক দা- মাঠে / ব্রীজে, নৌকাতে উদ্দাম উল্লাস, ফাট...

Spirituality, Devotion & VedantaNature, River & Seasonsবনগাঁ
Read
Photo caption
Devotion & Vedanta
5 June 2020Book evidence

মৃগনয়না

মৃগনয়না গ্রামেটির নাম কৃষ্ণমাটি। অধুনা নদীয়া জেলায় অবস্থিত। তবে লোকের মুখে মুখে কবে যে তা কৃষ্ণাটি হয়ে গেছে সে খবর কারো জানা নেই। শরিকানা সম্পত্তির পরিচিতি ও ভাগ বাটোয়ারার নিষ্পত্তির কারণে বহু বছর পর সেখানে যেতে হচ্ছে। আজই বিকালে বাংলা...

Spirituality, Devotion & VedantaNature, River & Seasonsনদীয়াবাঁকুড়া
Read
Photo caption
River, Rain & Tide
21 December 2019Self-authored post

"যুদ্ধ শেষ "

"যুদ্ধ শেষ " যুদ্ধ গুলো একদিন থেমে গেল । সব যুদ্ধ থেমে যায় একদিন । হিংস্র দানবীয় মন জিতেছে কত যুদ্ধ কত যুগ ধরে। তখন সে কি উল্লাস , সে কি উন্মাদনা আমার। দেখি - রক্তাক্ত ওদের ক্ষত বিক্ষত মন... ওদের করুন দৃষ্টি ... ওদের চোখের জল...। ওরা সবাই ম...

Spirituality, Devotion & VedantaNature, River & Seasonsকৈখালিমাতলা
Read