সতীনাথ চট্টোরাজOpening the archive doors
Writings Archive
Original Bengali text
River, Rain & Tide

Water, monsoon weather, riverbanks, Matla/Ichhamati, and Bengal landscape.

একাকিত্ব

একটা নিঃশব্দ ঝড় এসে এক নিমেষেই উড়িয়ে নিয়ে গেছে সবকিছুই । চোখ খুলে দেখি , চারিদিক শূন্য - কোথাও নেই কিছুই । বাবুই পাখির বাসা গুলো এদিক ওদিক এলোমেলো ছড়ানো। ... গাছ গুলো অবাক হয়ে নির্বাক চেয়ে আছে ...চুপ চাপ । বিবর্ণ পাতাগুলো নড়ছেনা একটুও। আমি ঘুমিয়ে ছিলেম । আমার মুঠিতে ধরা আঁচল খানি অতি সন্তর্পণে ছাড়িয়ে , পালিয়ে গেছে পৃথিবী। আমি অসহায় - চেয়ে আছি আকাশের পানে - । একটিও পাখি নেই আকাশের কোনো কোনে --- একটিও না — মেঘ নেই একটুও — - হাহুতাশ চারিদিক । হটাত আচমকা বৃষ্টির ছাট এসে লাগল মুখ জুড়ে। । । সদ্যোস্নাত ঘরে ঢুকে , খোলা চুলের জল ঝাড়ছো তুমি। । । গোটা পৃথিবীটা আমার দিকে পিছন ফিরে তখনও আনমনে ভেজা খোলা চুলের জল ঝেড়েই চলেছে। আমি কিন্তু তাতে বাধ সাধিনি - বেশ ভালো লাগছিলো - তাই। । । তখন ঘুম ভেঙেছে সবে। । চোখ খুলেই দেখি, হুলো বেড়ালটা বুকের ওপর বসে - -- এক্কেবারে মুখের ওপর — ইসসসস । । পায়ের নিচের দিকের দেওয়ালে টাঙানো ছবিতে তুমি - সেই কত বছর আগের মতো খিল খিল করে হেসে উঠলে। । । ভাগ্যিস, এত বড় বাড়িটাতে ওই হুলো বেড়ালটাই একমাত্র সঙ্গী । না হলে এই বুড়ো বয়সের কান্না দেখে সবাই হাসতো। । । ঠিক তুমি যেমন আজ হাসছো। সতীনাথচট্টোরাজ বনগাঁ

Read More of Satinath

Poem
Devotion & Vedanta
8 September 2019Literary text

আঁকছি ছবি

একটি ছবি, আমাদেরই পুতুল খেলার বেলা। একটি ছবি, আমাদেরই মেঘের পথে চলা।। একটি ছবি, এঁকেছিলেম অভিমানের রঙে। একটি ছবি, এঁকেছিলেম কপট রাগের ঢঙে।। একটি ছবি, অভিমানে হারিয়ে কোথায় গেলি। একটি ছবি, কান্নাকাটি, আবার ফিরে এলি।। একটি ছবি, মাথাতে তোর আঁ...

Spirituality, Devotion & VedantaNature, River & Seasonsবনগাঁ
Read
Poem
Soil, Village & Childhood
১২ই আশ্বিন ১৪২৫Literary text

কথা রাখে

সুনীল বাবু, তোমার আক্ষেপের কথা আজ বোধহয় ভুল প্রমাণিত হয়েছে। তুমি লিখেছিলে 'কেউ কথা রাখে না' । কিন্তু ,সুনীল বাবু, তুমি অপরিচিত রয়ে গেছিলে বহু মানুষের সাথে, কথা রাখতে যারা, ঝড়ের সঙ্গী হয়ে হাত ধরে। কথা রাখতে যারা, তুফানের ঢেউয়ের মাথায়...

Nature, River & SeasonsMemory & Childhoodবনগাঁ
Read
Poem
Duty & Public Service
May 11, 2017Literary text

নূপুর

বিচারকের চলে যাওয়ার খবর পেলেম। কোর্টের ভিতর তোর নূপুরের আওয়াজ পেলেম । মনে হল কাঁদছে নুপুর তার ধ্বনিতে, বিচারের দীপ নিভল বুঝি আচম্বিতে। শ্বশুর ঘরের জান্তবতার দীর্ঘ ঝড়ে, সাঁজের প্রদীপ নিভল যখন অনাদরে, বাবা যখন পেঁচিয়ে দড়ি মায়ের গলে , দাঁত চি...

Nature, River & SeasonsMemory & Childhoodবনগাঁ
Read
Poem
Night, Window & Solitude
unknown exact date from pasted Facebook copyLiterary text

পাগলী,

তোর সাথে বেঁধেছিলেম বালির খেলাঘর। সেথা একলা মনে আদুল গায়ে আমি, তুই শুকনো মুখে উস্কো চুলে রয়তি চেয়ে খালি। পাগলী, আম কুড়োতেম বিশ্বভুলে বোশেখ ঝড়ের রাতে, তুই রয়তি সাথে ঝুড়ি হাতে আমার পাছে পাছে। পাগলী, ফড়িং ধরার টিপ্পি খেলার সাথীও ছিলি ত...

Nature, River & SeasonsMemory & Childhoodবনগাঁ
Read
Poem
Night, Window & Solitude
unknown exact date from pasted Facebook copyLiterary text

নরক গর্ভে স্বর্গ

তুই স্বর্গের কথা বলেছিলি, চাঁদনি আলোকে একদিন সারারাত । আমি স্বর্গ রচনা করে চলি তাই প্রতিদিন প্রতিরাত - বিরামহীন শত সহস্র বার । রচিত হয় স্বর্গ এখানে রাতদিন অবিরত , পাঁচ সাত এক সোনালি রঙের খাটে , প্রতিদিনে প্রতিরাতে । মিথ্যা হাসির মোড়কে জড়ানো...

Spirituality, Devotion & VedantaNature, River & Seasonsবনগাঁ
Read
Poem
Devotion & Vedanta
unknown exact date from pasted Facebook copyLiterary text

" ছন্দ অন্ধ আজ"

আজকের এ লেখা শুধুই আমার তরে। শুধু আমার একার ভালো লাগার জন্য । সেদিনের দারিদ্র্যতা তবুও সততা, সততা তথা সরলতা সরলতা ঘেরা সহজতা সহজতার ভাষা নিষ্পাপ আশা - আশার শরৎকাল শরতের আকাশ , আকাশে বিচরণ । কাশ ফুল — খোলা প্রান্তর — হারিয়ে যাওয়ার । দুর্গাপূ...

Spirituality, Devotion & VedantaNature, River & Seasonsবনগাঁ
Read