সতীনাথ চট্টোরাজOpening the archive doors
Writings Archive
Original Bengali text
Devotion & Vedanta

Surrender, God, Guru, Vedantic thought, translation, and spiritual commentary.

অবিচ্ছিন্ন আমি

অবিচ্ছিন্ন আমি যেমন তিল তিল মৃত্তিকা-বিন্দু দিয়ে তৈরি হয় মাটির প্রতিমা, ঠিক তেমনি আমাদের মত অসংখ্য মানুষের সম্মেলিত বন্ধনে তৈরি হয় সাধারণত্ব । আর সেই সাধারণত্বই আমার কাছে মাটির প্রতিমার মত ঈশ্বরের প্রতিকল্প। সাধারণত্ব থেকে বৃন্তচ্যুত হয়ে অসাধারণত্বের একাকিত্বের অহংকারবোধ আমার কাছে প্রতিমা হতে বিচ্ছিন্ন মৃত্তিকাবিন্দুর পবিত্রতাহীনতা ও অস্তিত্বহীনতার সমান । তাই ব ্যক্তি-অস্তিত্বের অসাধারণত্ব লাভ করার প্রয়াসকে আমি আত্মহননের সমতুল ্য মনে করি। আমি প্রতিমা কল্পে সাধারনত্বের মাঝে , মৃত্তিকা কল্পে ব্যক্তি হয়ে আজীবন অতি সাধারণ 'একজন' হিসাবে আমার অস্তিত্বের পবিত্রতা ও আনন্দময়তা ধরে রাখতে চাই। প্রতিমা থেকে বিচ্ছিন্ন মৃত্তিকাবিন্দু হয়ে হারিয়ে গিয়ে - ব্যক্তি স্বাতন্ত্রের গরিমা প্রকাশে বিশ্বাস করিনা। এ আমার একান্ত'ই ব ্যক্তি অনুভুতি ও আত্মদর্শন। সতীনাথ চট্টোরাজ সন্ধ্যা আলোয়, যশোরের রাজপথে। বনগাঁ। সন - ২০১৮

Read More of Satinath

Reel / video
River, Rain & Tide
12 May 2019Self-authored post

চিরন্তন

চিরন্তন অবসন্ন অবসরে, হেমন্তের পরন্ত বিকেলে যুবকেরা একদল সারা মাঠ জুড়ে, চিৎকার চেঁচামেচি ফুটবল খেলে। সন্ধ্যা নিবিড় হয়, ঝাপসা অন্ধকার, খেলা শেষে শুরু হয় তার অন্বেষণ । মাঠের পশ্চিমে এক ঝাউয়ের তলায় তখনো আবছা আলোয়, তারে দেখা যায়। রিয়া,...

Spirituality, Devotion & VedantaNature, River & Seasonsবনগাঁকলকাতা
Read
Poem
Devotion & Vedanta
unknown exact date; user paste showed 9y-era commentsLiterary text

শেষ ভালবাসা।

একদিন এক ঝটকায় সরিয়ে দেবোই কালো তব বোরখাটা । হে অজানা, দেখবো তোমায় একা ছিঁড়ে দেব দুর্ভেদ্যতার জাল। প্রকাশিত হবে তুমি - নয় সে বাসর রাতে, নয় যে দেবালয়ে, নয় তো মরুতে নয় কো আকাশে , হে অজানা তুমি অনন্ত কাল আত্মা আমার সম্পৃক্ত রবে তোমারই কায়ায় অদ...

Spirituality, Devotion & VedantaNature, River & Seasonsবনগাঁ
Read
Photo caption
Devotion & Vedanta
5 June 2020Book evidence

মৃগনয়না

মৃগনয়না গ্রামেটির নাম কৃষ্ণমাটি। অধুনা নদীয়া জেলায় অবস্থিত। তবে লোকের মুখে মুখে কবে যে তা কৃষ্ণাটি হয়ে গেছে সে খবর কারো জানা নেই। শরিকানা সম্পত্তির পরিচিতি ও ভাগ বাটোয়ারার নিষ্পত্তির কারণে বহু বছর পর সেখানে যেতে হচ্ছে। আজই বিকালে বাংলা...

Spirituality, Devotion & VedantaNature, River & Seasonsনদীয়াবাঁকুড়া
Read
Photo caption
Night, Window & Solitude
30 May 2019Self-authored post

সূর্য অস্তমিত। সন্ধ্যা নামছে। আলো আঁধারির খেলায় অস্হির মনের অব্যক্ত যন্ত্রণা মিশে যাচ্ছে ক্রমশ ম্রিয়মান আলোয়...এ যেন কালের...

সূর্য অস্তমিত। সন্ধ্যা নামছে। আলো আঁধারির খেলায় অস্হির মনের অব্যক্ত যন্ত্রণা মিশে যাচ্ছে ক্রমশ ম্রিয়মান আলোয়...এ যেন কালের সাঁঝ-বাতিতে প্রজ্জ্বলিত অস্তিত্ব-সলতের প্রকাশিত অনুভূতির অপার্থিব আলোর মায়াময় হাতছানি ... ভাবছ এ আলাপ নাকি অন্তর...

Spirituality, Devotion & VedantaNature, River & Seasonsমধ্যমগ্রাম
Read
Prose meditation
Devotion & Vedanta
30 September 2024Literary text

নেশা !

সতীনাথ চট্টোরাজ। (১) কার্তিক মাসের কৃষ্ণা একাদশী। ট্রেন থেকে নামলাম। প্রবল বৃষ্টি হচ্ছে। তার সাথে মুহুর্মুহু গগনভেদী বজ্রপাত। নির্জন প্ল্যাটফর্ম। ঘুটঘুটে অন্ধকার। রাত্রি দুটো। বিদ্যুতের আলোয় বেশ কিছুটা দূরে টিকিট ঘরটি ছাড়া মাথাগোঁজার মত আ...

Spirituality, Devotion & VedantaNature, River & Seasonsবাঁকুড়াঢাকা
Read
Prose meditation
Devotion & Vedanta
15 May 2024Literary text

"আশা - নিরাশা"

অভাব বোধ আছে । থাকুক। তবে তা না পাওয়ার জন্য আর কোন ক্ষোভ নেই, রাগ নেই, অভিমান নেই, অনুযোগ নেই । এ বিষয় এখন বোধগম্য হয়েছে যে, ঈশ্বর আমাদের মুক্তি দিতে চাননি, তাই আমাদের মানসিক পরাধীনতার শৃঙ্খলে বেঁধে রাখতেই চেয়েছেন। সেই জন্যই তিনি প্রত্য...

Spirituality, Devotion & VedantaNature, River & Seasonsসুন্দরবন
Read