সতীনাথ চট্টোরাজOpening the archive doors
Writings Archive
Original Bengali text
River, Rain & Tide

Water, monsoon weather, riverbanks, Matla/Ichhamati, and Bengal landscape.

চিরন্তন

চিরন্তন অবসন্ন অবসরে, হেমন্তের পরন্ত বিকেলে যুবকেরা একদল সারা মাঠ জুড়ে, চিৎকার চেঁচামেচি ফুটবল খেলে। সন্ধ্যা নিবিড় হয়, ঝাপসা অন্ধকার, খেলা শেষে শুরু হয় তার অন্বেষণ । মাঠের পশ্চিমে এক ঝাউয়ের তলায় তখনো আবছা আলোয়, তারে দেখা যায়। রিয়া, মিতা, যুথিকার সনে, উল-বোনা কাঁটা হাতে, শাড়ি পড়ে নিবিষ্ট মনে। সে প্রায় পাঁচ দশক হবে, কোনো এক কোজাগরী পূর্ণিমা রাতে, দেখা হল একাকী নিভৃতে সে তখন ঘরে ফেরার পথে, জোছনার মায়াবী আলোকে। আনত লাজুক দৃষ্টে চেয়েছিলে শুধু একবার, তারপর দ্রুতলয়ে সম্মুখে কোথা যেন গেল সে হারায়ে। না-বলা কথা যত, সেই হল প্রকাশিত অনন্ত অপেক্ষায়, জ্যোৎস্নার পৌরহিত্যে অনুচ্চারিত নিস্তব্ধতায়, তার সেই বাগ্ময় আঁখির পাতায়। সে বছরেই একদিন শীতের কুয়াশা ঢাকা ভোরে চলেছিনু মেঠো পথ ধরে, যেতে হবে বহুদূর , কলকাতা, রেলগাড়ি চড়ে- কাজের খাতিরে। ইত্যবসরে, হঠাৎ দেখিনু তারে রয়েছ দাঁড়ায়ে, পথ পাশে বয়ে চলা নদীর কিনারা ছোঁয়া পথের উপরে। অশ্রু ভরা আঁখি লয়ে কম্পিত হস্ত বাড়ায়ে তুলি দিয়ে মোর হাতে, শীতের বস্ত্র একখানা, কহিলে কাঁদিয়া শুধু - "আর যদি নাই হয় দেখা রহিল এ শীতবস্ত্রখানি, নিজহাতে তবলাগি গড়া..." আর কিছু না কহিয়া, কম্পিত ওষ্ঠ দুটি লয়ে দ্রুতপদে গেল সে মিলায়ে কুয়াশায় দুর্বোধ্য আড়ালে। পাইনিকো খুঁজে তারে ঘরে ফিরে - এক দশক পরে এ বিশ্বের বিচিত্র চরাচরে। কালের স্রোতের টানে, হয়তোবা -গেছে সে হারায়ে না জানি কোথায়। হয়তো বা মৃত্যু করেছে তারে গ্রাস। সত্তরোর্ধ্ব আজ আমি রেখেছি যতন করি, চিরনুতন চিরউষ্ণ কৈশোরের রঙে রাঙা সেই শীতবস্ত্র খানি। সতীনাথ চট্টোরাজ রাতের বেলা বনগাঁ। ৮ কার্তিক ১৪২৫

Read More of Satinath

Prose meditation
Devotion & Vedanta
30 September 2024Literary text

নেশা !

সতীনাথ চট্টোরাজ। (১) কার্তিক মাসের কৃষ্ণা একাদশী। ট্রেন থেকে নামলাম। প্রবল বৃষ্টি হচ্ছে। তার সাথে মুহুর্মুহু গগনভেদী বজ্রপাত। নির্জন প্ল্যাটফর্ম। ঘুটঘুটে অন্ধকার। রাত্রি দুটো। বিদ্যুতের আলোয় বেশ কিছুটা দূরে টিকিট ঘরটি ছাড়া মাথাগোঁজার মত আ...

Spirituality, Devotion & VedantaNature, River & Seasonsবাঁকুড়াঢাকা
Read
Prose meditation
Devotion & Vedanta
10 August 2022Literary text

নেশা ! সতীনাথ চট্টোরাজ। (১) কার্তিক মাসের কৃষ্ণা একাদশী। ট্রেন থেকে নামলাম। প্রবল বৃষ্টি হচ্ছে। তার সাথে মুহুর্মুহু গগনভেদী বজ্রপাত...

নেশা ! সতীনাথ চট্টোরাজ। (১) কার্তিক মাসের কৃষ্ণা একাদশী। ট্রেন থেকে নামলাম। প্রবল বৃষ্টি হচ্ছে। তার সাথে মুহুর্মুহু গগনভেদী বজ্রপাত। নির্জন প্ল্যাটফর্ম। ঘুটঘুটে অন্ধকার। রাত্রি দুটো। বিদ্যুতের আলোয় বেশ কিছুটা দূরে টিকিট ঘরটি ছাড়া মাথাগোঁজ...

Spirituality, Devotion & VedantaNature, River & Seasonsবাঁকুড়াঢাকা
Read
Photo caption
Devotion & Vedanta
5 June 2020Book evidence

মৃগনয়না

মৃগনয়না গ্রামেটির নাম কৃষ্ণমাটি। অধুনা নদীয়া জেলায় অবস্থিত। তবে লোকের মুখে মুখে কবে যে তা কৃষ্ণাটি হয়ে গেছে সে খবর কারো জানা নেই। শরিকানা সম্পত্তির পরিচিতি ও ভাগ বাটোয়ারার নিষ্পত্তির কারণে বহু বছর পর সেখানে যেতে হচ্ছে। আজই বিকালে বাংলা...

Spirituality, Devotion & VedantaNature, River & Seasonsনদীয়াবাঁকুড়া
Read
Poem
Devotion & Vedanta
unknown exact date; user paste showed 9y-era commentsLiterary text

শেষ ভালবাসা।

একদিন এক ঝটকায় সরিয়ে দেবোই কালো তব বোরখাটা । হে অজানা, দেখবো তোমায় একা ছিঁড়ে দেব দুর্ভেদ্যতার জাল। প্রকাশিত হবে তুমি - নয় সে বাসর রাতে, নয় যে দেবালয়ে, নয় তো মরুতে নয় কো আকাশে , হে অজানা তুমি অনন্ত কাল আত্মা আমার সম্পৃক্ত রবে তোমারই কায়ায় অদ...

Spirituality, Devotion & VedantaNature, River & Seasonsবনগাঁ
Read
Photo caption
Duty & Public Service
5 April 2020Self-authored post

শিক্ষক

শিক্ষক — খবরটি শুনিয়া - নিতাই ডোম ও দুইজন উর্দিধারী সিপাই লইয়া , কৈখালী ঘাট হইতে নৌকায় উঠিয়া মাতলা নদী ধরিয়া কুলতলি অভিমুখে যাত্রা শুরু করিলাম। কার্তিক মাস। দিবস কাল গত হইতেছে। সূর্য পশ্চিমে হেলিয়া পড়িয়াছে। পশ্চিমাকাশ লালিমামন্ডিত হ...

Spirituality, Devotion & VedantaNature, River & Seasonsবনগাঁকুলতলি
Read
Prose meditation
Devotion & Vedanta
15 May 2024Literary text

"আশা - নিরাশা"

অভাব বোধ আছে । থাকুক। তবে তা না পাওয়ার জন্য আর কোন ক্ষোভ নেই, রাগ নেই, অভিমান নেই, অনুযোগ নেই । এ বিষয় এখন বোধগম্য হয়েছে যে, ঈশ্বর আমাদের মুক্তি দিতে চাননি, তাই আমাদের মানসিক পরাধীনতার শৃঙ্খলে বেঁধে রাখতেই চেয়েছেন। সেই জন্যই তিনি প্রত্য...

Spirituality, Devotion & VedantaNature, River & Seasonsসুন্দরবন
Read