সতীনাথ চট্টোরাজOpening the archive doors
Writings Archive
Original Bengali text
Duty & Public Service

Police station, public duty, service, civic life, and institutional memory.

একটি নিবেদন

আমি সতীনাথ চট্টোরাজ। দৈনন্দিন জীবনের ঘাত-প্রতিঘাতে বেড়ে ওঠা, ষ্টেশনে , রাস্তায় , মাঠে-ঘাটে, ময়দানে, বাস-ট্রেনের ভীড়ে, অসংখ্য মানুষের দৈনন্দিন জীবন-মিছিলে সামিল চল্লিশোর্ধ্ব অপরিচিত অতি সাধারন একজন। নদীয়া জেলায় অবস্থিত গ্রাম-বাংলার সাবলীল অনিন্দ্যসুন্দর এক গ্রামে জন্ম , স্মৃতিময় ছেলেবেলাও কেটেছে সেখানেই। শিক্ষাগত যোগ্যতা, পোস্ট গ্রাজুয়েট । বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ বিভাগের ইন্সপেক্টর পদে থানার ভারপ্রাপ্ত আধিকারিক হিসাবে কর্মরত। শৈশব থেকে যৌবন এবং যৌবন থেকে পড়ন্ত যৌবনের দীর্ঘ যাত্রাপথ কখনো আলোতে কখনো আঁধারে পরিলক্ষিত হয়েছে । আজও দৈনন্দিন ব্যক্তি জীবন ও কর্ম জগতের বিচিত্র অভিজ্ঞতার নানান চড়াই-উৎরাই পার হতে হতে ক্ষনিকের বিশ্রামকালে চেতন ও অবচেতন মনের স্মৃতির পর্দায় কখনো কখনো এলোমেলোভাবে ভেসে ওঠে ফেলে আসা পথের ঘর ও বাহির জীবনের কিছু প্রতিচ্ছবি - কোন কোন ছবি কখনো কখনো জন্ম দেয় বিশেষ কিছু ভাবের ও অনুভূতির, কখনো তা যেন নির্দেশ করে এক সত্য পথের , কখনো তা যেন সন্ধান দেয় ঈশ্বরের সর্বময় উপস্হিতি ও অস্তিত্বের। সেই ভাব ও অনুভূতি প্রকাশের এক প্রয়াস হিসাবে মোবাইল ফোনের ক্যামেরায় আমার তোলা কিছু ছবি ও আমারই অপটু হাতের লেখা কিছু কবিতা নিয়ে *"আঁধারে আলোকে লেখায় রেখায় "* বইটি প্রকাশিত হল। জানিনা আপনাদের ভালো লাগবে কিনা। বিনীত সতীনাথ চট্টোরাজ। ১৭ জ্যৈষ্ঠ ১৪২৫

Read More of Satinath

Photo caption
Devotion & Vedanta
5 June 2020Book evidence

মৃগনয়না

মৃগনয়না গ্রামেটির নাম কৃষ্ণমাটি। অধুনা নদীয়া জেলায় অবস্থিত। তবে লোকের মুখে মুখে কবে যে তা কৃষ্ণাটি হয়ে গেছে সে খবর কারো জানা নেই। শরিকানা সম্পত্তির পরিচিতি ও ভাগ বাটোয়ারার নিষ্পত্তির কারণে বহু বছর পর সেখানে যেতে হচ্ছে। আজই বিকালে বাংলা...

Spirituality, Devotion & VedantaNature, River & Seasonsনদীয়াবাঁকুড়া
Read
Prose meditation
Devotion & Vedanta
30 September 2024Literary text

নেশা !

সতীনাথ চট্টোরাজ। (১) কার্তিক মাসের কৃষ্ণা একাদশী। ট্রেন থেকে নামলাম। প্রবল বৃষ্টি হচ্ছে। তার সাথে মুহুর্মুহু গগনভেদী বজ্রপাত। নির্জন প্ল্যাটফর্ম। ঘুটঘুটে অন্ধকার। রাত্রি দুটো। বিদ্যুতের আলোয় বেশ কিছুটা দূরে টিকিট ঘরটি ছাড়া মাথাগোঁজার মত আ...

Spirituality, Devotion & VedantaNature, River & Seasonsবাঁকুড়াঢাকা
Read
Prose meditation
Devotion & Vedanta
15 May 2024Literary text

"আশা - নিরাশা"

অভাব বোধ আছে । থাকুক। তবে তা না পাওয়ার জন্য আর কোন ক্ষোভ নেই, রাগ নেই, অভিমান নেই, অনুযোগ নেই । এ বিষয় এখন বোধগম্য হয়েছে যে, ঈশ্বর আমাদের মুক্তি দিতে চাননি, তাই আমাদের মানসিক পরাধীনতার শৃঙ্খলে বেঁধে রাখতেই চেয়েছেন। সেই জন্যই তিনি প্রত্য...

Spirituality, Devotion & VedantaNature, River & Seasonsসুন্দরবন
Read
Prose meditation
Devotion & Vedanta
10 August 2022Literary text

নেশা ! সতীনাথ চট্টোরাজ। (১) কার্তিক মাসের কৃষ্ণা একাদশী। ট্রেন থেকে নামলাম। প্রবল বৃষ্টি হচ্ছে। তার সাথে মুহুর্মুহু গগনভেদী বজ্রপাত...

নেশা ! সতীনাথ চট্টোরাজ। (১) কার্তিক মাসের কৃষ্ণা একাদশী। ট্রেন থেকে নামলাম। প্রবল বৃষ্টি হচ্ছে। তার সাথে মুহুর্মুহু গগনভেদী বজ্রপাত। নির্জন প্ল্যাটফর্ম। ঘুটঘুটে অন্ধকার। রাত্রি দুটো। বিদ্যুতের আলোয় বেশ কিছুটা দূরে টিকিট ঘরটি ছাড়া মাথাগোঁজ...

Spirituality, Devotion & VedantaNature, River & Seasonsবাঁকুড়াঢাকা
Read
Prose meditation
Night, Window & Solitude
unknown exact date from pasted Facebook copyLiterary text

অপার্থিব

জীবনের এক চূড়ান্ত সংকটময় কালের কথা আজ মনে পড়ছে। তখন দিশাহীন আমি - যেন ক্রমাগত হারিয়ে যাচ্ছি গভীর আঁধারে। সেদিনের সেই কুয়াশাঘন , অন্ধকারাচ্ছন্ন জীবন পথে শক্ত করে হাত ধরলেন বাবা। বৃহৎ উঠানটার মাঝে, ইজিচেয়ারে আধশোয়া হয়ে নিষ্পলক আকাশের...

Spirituality, Devotion & VedantaNature, River & Seasons
Read
Prose meditation
Duty & Public Service
আজ সরস্বতী পুজোর দিন; user paste showed 9y-era commentsLiterary text

টেবু, রাজু (ক্যালকেলিয়া ফক্স), নীতু (কালা), তরুণ (উঁকি আসন) , ঝন্টু, গনেশ, গৌর গুরু, ছোটন, প্রবীর, কুমার কমল, প্রাইমারীর ছাদে...

টেবু, রাজু (ক্যালকেলিয়া ফক্স), নীতু (কালা), তরুণ (উঁকি আসন) , ঝন্টু, গনেশ, গৌর গুরু, ছোটন, প্রবীর, কুমার কমল, প্রাইমারীর ছাদে নুনলঙ্কা গুড়ো আর কুল- ইস্কুলের খিচুড়ি - বাবু দা , রথীন কাকা, কার্তিক দা- মাঠে / ব্রীজে, নৌকাতে উদ্দাম উল্লাস, ফাট...

Spirituality, Devotion & VedantaNature, River & Seasonsবনগাঁ
Read