সতীনাথ চট্টোরাজOpening the archive doors
Writings Archive
Original Bengali text
Soil, Village & Childhood

Rural Bengal, soil, childhood memory, fields, and returning home.

কথা রাখে

সুনীল বাবু, তোমার আক্ষেপের কথা আজ বোধহয় ভুল প্রমাণিত হয়েছে। তুমি লিখেছিলে 'কেউ কথা রাখে না' । কিন্তু ,সুনীল বাবু, তুমি অপরিচিত রয়ে গেছিলে বহু মানুষের সাথে, কথা রাখতে যারা, ঝড়ের সঙ্গী হয়ে হাত ধরে। কথা রাখতে যারা, তুফানের ঢেউয়ের মাথায় উঠে হাত ধরে তীরে আনে। কথা রাখতে যারা, গোধূলিবেলায় হাত ধরে পড়ন্ত সূর্যের আলোয় স্নান করিয়ে দেয়। যারা হাত ধরে , সোনালী ধানের আল পথে ধ'রে নিয়ে যায় দিগন্তের প্রান্তে। সুনীল বাবু , তুমি জানো না, কথা রাখে, কথা রাখে অনেকে। পৃথিবী কথা রাখে। আশা কথা রাখে। শিশুর হাসি কথা রাখে। ফুলের সৌরভ কথা রাখে। কথা রাখতে, ঘরে ফেরে বহু মানুষ সারাটা দিনের ক্লান্তি নিয়ে সাঁঝের বেলা, প্রেয়সীর অপেক্ষার অবসানে। সুনীল বাবু , তোমার মনে আছে, বাগানের এক কোণে আগাছার মাঝে জন্মেছিল জুঁই ফুলের ছোট্ট একটি গাছ, শীতের মিঠে রোদ্দূরে যখন সবেমাত্র সে তার সবুজ পাতাগুলো মেলে ধরেছিল, সেগুলো তিরতির করে লাজুক ভাবে কাঁপছিল - তুমি কানে কানে বলেছিলে, 'ফুল ফুটবে না কোনদিন-- -' কারণ,' 'কেউ কথা রাখেনি কেউ কথা রাখে না'। এক দশক কেটে গেছে, সূর্যকে আড়াল করা পুঞ্জিভূত শরৎ মেঘের ছায়ায় - আজ সে-এ-এ-ই গাছটিতে ফুল ফুটেছে!! অসংখ্য ফুল ফুটেছে!! আমি তার পাশে এসে দাঁড়িয়েছি, আর আকাশ পানে মুখ তুলে চিৎকার করে বলছি - 'সুনীল বাবু-উ-উ-উ, তুমি শুনতে পাচ্ছ ?' কথা রেখেছে!!! কথা রাখে!!! এ ফুলের মালা নিজের হাতে গেঁথে পড়িয়ে দিলুম তোমার হতাশা-মাখা কবিতার কন্ঠে। সতীনাথ চট্টোরাজ ১২ই আশ্বিন ১৪২৫ শরতের সকাল বনগাঁ।

Read More of Satinath

Poem
Devotion & Vedanta
8 September 2019Literary text

আঁকছি ছবি

একটি ছবি, আমাদেরই পুতুল খেলার বেলা। একটি ছবি, আমাদেরই মেঘের পথে চলা।। একটি ছবি, এঁকেছিলেম অভিমানের রঙে। একটি ছবি, এঁকেছিলেম কপট রাগের ঢঙে।। একটি ছবি, অভিমানে হারিয়ে কোথায় গেলি। একটি ছবি, কান্নাকাটি, আবার ফিরে এলি।। একটি ছবি, মাথাতে তোর আঁ...

Spirituality, Devotion & VedantaNature, River & Seasonsবনগাঁ
Read
Poem
Duty & Public Service
May 11, 2017Literary text

নূপুর

বিচারকের চলে যাওয়ার খবর পেলেম। কোর্টের ভিতর তোর নূপুরের আওয়াজ পেলেম । মনে হল কাঁদছে নুপুর তার ধ্বনিতে, বিচারের দীপ নিভল বুঝি আচম্বিতে। শ্বশুর ঘরের জান্তবতার দীর্ঘ ঝড়ে, সাঁজের প্রদীপ নিভল যখন অনাদরে, বাবা যখন পেঁচিয়ে দড়ি মায়ের গলে , দাঁত চি...

Nature, River & SeasonsMemory & Childhoodবনগাঁ
Read
Poem
Night, Window & Solitude
unknown exact date from pasted Facebook copyLiterary text

পাগলী,

তোর সাথে বেঁধেছিলেম বালির খেলাঘর। সেথা একলা মনে আদুল গায়ে আমি, তুই শুকনো মুখে উস্কো চুলে রয়তি চেয়ে খালি। পাগলী, আম কুড়োতেম বিশ্বভুলে বোশেখ ঝড়ের রাতে, তুই রয়তি সাথে ঝুড়ি হাতে আমার পাছে পাছে। পাগলী, ফড়িং ধরার টিপ্পি খেলার সাথীও ছিলি ত...

Nature, River & SeasonsMemory & Childhoodবনগাঁ
Read
Poem
Night, Window & Solitude
unknown exact date from pasted Facebook copyLiterary text

নরক গর্ভে স্বর্গ

তুই স্বর্গের কথা বলেছিলি, চাঁদনি আলোকে একদিন সারারাত । আমি স্বর্গ রচনা করে চলি তাই প্রতিদিন প্রতিরাত - বিরামহীন শত সহস্র বার । রচিত হয় স্বর্গ এখানে রাতদিন অবিরত , পাঁচ সাত এক সোনালি রঙের খাটে , প্রতিদিনে প্রতিরাতে । মিথ্যা হাসির মোড়কে জড়ানো...

Spirituality, Devotion & VedantaNature, River & Seasonsবনগাঁ
Read
Poem
Devotion & Vedanta
unknown exact date from pasted Facebook copyLiterary text

" ছন্দ অন্ধ আজ"

আজকের এ লেখা শুধুই আমার তরে। শুধু আমার একার ভালো লাগার জন্য । সেদিনের দারিদ্র্যতা তবুও সততা, সততা তথা সরলতা সরলতা ঘেরা সহজতা সহজতার ভাষা নিষ্পাপ আশা - আশার শরৎকাল শরতের আকাশ , আকাশে বিচরণ । কাশ ফুল — খোলা প্রান্তর — হারিয়ে যাওয়ার । দুর্গাপূ...

Spirituality, Devotion & VedantaNature, River & Seasonsবনগাঁ
Read
Poem
River, Rain & Tide
unknown exact date from pasted Facebook copyLiterary text

একাকিত্ব

একটা নিঃশব্দ ঝড় এসে এক নিমেষেই উড়িয়ে নিয়ে গেছে সবকিছুই । চোখ খুলে দেখি , চারিদিক শূন্য - কোথাও নেই কিছুই । বাবুই পাখির বাসা গুলো এদিক ওদিক এলোমেলো ছড়ানো। ... গাছ গুলো অবাক হয়ে নির্বাক চেয়ে আছে ...চুপ চাপ । বিবর্ণ পাতাগুলো নড়ছেনা একটুও। আমি...

Nature, River & SeasonsMemory & Childhoodবনগাঁ
Read