সতীনাথ চট্টোরাজOpening the archive doors
Writings Archive
Original Bengali text
River, Rain & Tide

Water, monsoon weather, riverbanks, Matla/Ichhamati, and Bengal landscape.

এখানে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড জনশূন্য। এই মুহূর্তে আমি এখানে। চারিদিক নিস্তব্ধ। কেবল ঝিঁঝি পোকা আর ব্যাঙের ডাক। মাতলার জোয়ারের জল...

এখানে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড জনশূন্য। এই মুহূর্তে আমি এখানে। চারিদিক নিস্তব্ধ। কেবল ঝিঁঝি পোকা আর ব্যাঙের ডাক। মাতলার জোয়ারের জল অনর্গল পাড়ে এসে ধাক্কা খাচ্ছে তার একটানা ছলাৎ ছলাৎ আওয়াজ। টিপ্ টিপ্ করে বৃষ্টি পড়ছে। জোয়ারের নোনা জলের নিচে নিশ্চিন্তে, নির্ভাবনায়, নির্বিকার চিত্তে, উদাসীনতার চাদর জড়িয়ে ক্রমশ তলিয়ে যাচ্ছে বাদাবন। ওরা জানে জোয়ার ফিরে যাবে, ভাঁটা পড়বে, ভোর হবে, সূর্য উঠবে । আদি অনন্তকাল এ খেলা চলতেই থাকবে। এই মুহূর্তের এই ভয়ংকরতা কে অগ্রাহ্য করে তাই এই নির্বিকার চিত্ত, তাই এই অসীম উদাসীনতা। সতীনাথ চট্টোরাজ রাত দশটা কুড়ি। ১৯ শ্রাবণ ১৪৩১। কৈখালী। কুলতলী। সুন্দরবন। দক্ষিণ চব্বিশ পরগনা।

Read More of Satinath

Prose meditation
River, Rain & Tide
6 May 2024Literary text

।। ন জায়তে ম্রিয়তে বা কদাচি-

ন্নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ। অজো নিত্যঃ শাশ্বতোহয়ং পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে || পঞ্চাশোর্ধ বৎসরকাল জীবনের পরিবর্তিত উপলব্ধির সরণী বেয়ে সৃষ্টির শূন্য থেকে ক্রমাগত সমাপ্তির মহাশূন্যের দিকে ধাবমান গতির মাঝেই কখনো কখনো কে যেন পিছু পানে...

Spirituality, Devotion & VedantaNature, River & Seasonsকুলতলীসুন্দরবন
Read
Photo caption
Duty & Public Service
5 April 2020Self-authored post

শিক্ষক

শিক্ষক — খবরটি শুনিয়া - নিতাই ডোম ও দুইজন উর্দিধারী সিপাই লইয়া , কৈখালী ঘাট হইতে নৌকায় উঠিয়া মাতলা নদী ধরিয়া কুলতলি অভিমুখে যাত্রা শুরু করিলাম। কার্তিক মাস। দিবস কাল গত হইতেছে। সূর্য পশ্চিমে হেলিয়া পড়িয়াছে। পশ্চিমাকাশ লালিমামন্ডিত হ...

Spirituality, Devotion & VedantaNature, River & Seasonsবনগাঁকুলতলি
Read
Prose meditation
Devotion & Vedanta
15 May 2024Literary text

"আশা - নিরাশা"

অভাব বোধ আছে । থাকুক। তবে তা না পাওয়ার জন্য আর কোন ক্ষোভ নেই, রাগ নেই, অভিমান নেই, অনুযোগ নেই । এ বিষয় এখন বোধগম্য হয়েছে যে, ঈশ্বর আমাদের মুক্তি দিতে চাননি, তাই আমাদের মানসিক পরাধীনতার শৃঙ্খলে বেঁধে রাখতেই চেয়েছেন। সেই জন্যই তিনি প্রত্য...

Spirituality, Devotion & VedantaNature, River & Seasonsসুন্দরবন
Read
Photo caption
River, Rain & Tide
21 December 2019Self-authored post

"যুদ্ধ শেষ "

"যুদ্ধ শেষ " যুদ্ধ গুলো একদিন থেমে গেল । সব যুদ্ধ থেমে যায় একদিন । হিংস্র দানবীয় মন জিতেছে কত যুদ্ধ কত যুগ ধরে। তখন সে কি উল্লাস , সে কি উন্মাদনা আমার। দেখি - রক্তাক্ত ওদের ক্ষত বিক্ষত মন... ওদের করুন দৃষ্টি ... ওদের চোখের জল...। ওরা সবাই ম...

Spirituality, Devotion & VedantaNature, River & Seasonsকৈখালিমাতলা
Read
Reel / video
River, Rain & Tide
2 August 2024Self-authored post

"ঢেউ আসে , ঢেউ যায়

জীবন-নদীর কিনারায়..." এই মুহূর্তে ... কৈখালীতে মাতলা নদী কুলতলী সতীনাথ চট্টোরাজ। ১৭ শ্রাবণ, ১৪৩১ বেলা ১টা বেজে ৪১ মিনিট

Nature, River & SeasonsMemory & Childhoodকুলতলীকৈখালী
Read
Reel / video
Devotion & Vedanta
10 January 2024Self-authored post

শ্রীমদ্ভগবদগীতা ২য় অধ্যায়: সাংখ্যযোগ শ্লোক: 20: ন জায়তে ম্রিয়তে বা কদাচিন্ নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ । অজো নিত্যঃ...

শ্রীমদ্ভগবদগীতা ২য় অধ্যায়: সাংখ্যযোগ শ্লোক: 20: ন জায়তে ম্রিয়তে বা কদাচিন্ নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ । অজো নিত্যঃ শাশ্বতোহয়ং পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে ॥২০॥ অনুবাদ : আত্মার কখনও জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পুনঃ পুনঃ তাঁর...

Spirituality, Devotion & VedantaNature, River & Seasons
Read